শিরোনাম
পুলিশে নতুন ১৪ হাজার পদে নিয়োগের অনুমোদন দিলো সরকারইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল করতে পারবে ইসি‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরেও সরকার পরিবর্তন হবে না’রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎসশস্ত্র বাহিনীকে আরও আধুনিক ও শক্তিশালী করার কাজ শুরু: প্রধানমন্ত্রীবিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক: আইনমন্ত্রীগোপালগঞ্জে আরও ২৬ প্লাটুন বিজিবি মোতায়েনবিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষপুলিশে নতুন ১৪ হাজার পদে নিয়োগের অনুমোদন দিলো সরকারইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল করতে পারবে ইসি‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরেও সরকার পরিবর্তন হবে না’রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎসশস্ত্র বাহিনীকে আরও আধুনিক ও শক্তিশালী করার কাজ শুরু: প্রধানমন্ত্রীবিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক: আইনমন্ত্রীগোপালগঞ্জে আরও ২৬ প্লাটুন বিজিবি মোতায়েনবিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ

নতুন মজুরি: ২৩ নভেম্বর মালিকদের প্রস্তাবের অপেক্ষায় বোর্ড

সাভার প্রতিনিধি

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ৭:৩৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে আগামী ২৩ নভেম্বর মালিকপক্ষ প্রস্তাব দেবে বলে আশা করছেন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী। তবে নির্ধারিত সময়ে প্রস্তাব না এলে বোর্ড আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন তিনি। মালিকপক্ষের সঙ্গে বোর্ডের দূরত্ব তৈরি হয়েছে কি না, সে বিষয়ে মন্তব্য করার সময় এখনো আসেনি বলেও মনে করেন তিনি।

শনিবার (২১ নভেম্বর) বিকেলে সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলের সার্বিক শ্রম পরিস্থিতি পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মজুরি বোর্ডের চেয়ারম্যান।

সৈয়দ আজাদ সুবহানী বলেন, ২৩ তারিখে সভা হবে, সেটি আমরা আগেই ঘোষণা করেছি। মালিকপক্ষ প্রস্তাব দেবে বলে আশা করছি। আমি কাউকে প্রস্তাব দিতে বাধ্য করতে পারছি না। কেউ প্রস্তাব না দিলে আমরা আইন অনুযায়ী চলব। আমার যে প্রক্রিয়া, সূচক ও নির্দেশক রয়েছে, সেগুলো অনুসরণ করেই কাজ করব।

এর আগে তার নেতৃত্বে মজুরি বোর্ডের একটি পরিদর্শক দল আশুলিয়ার পলাশবাড়ী এলাকার একটি পোশাক কারখানা পরিদর্শন করে। এ সময় শ্রমিকদের সঙ্গে কথা বলে তাদের সমস্যা, দাবি-দাওয়া, বেতন ও কর্মপরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন বোর্ডের সদস্যরা।

পরিদর্শন শেষে সৈয়দ আজাদ সুবহানী বলেন, নতুন মজুরি নির্ধারণের জন্য শ্রমিক ও মালিক—উভয় পক্ষের সঙ্গে কথা বলছে বোর্ড। শ্রমিকদের প্রত্যাশিত মজুরি, বর্তমান আয় এবং পরিবারের কতজন সদস্য তাদের আয়ের ওপর নির্ভরশীল, সেসব তথ্য সংগ্রহ করা হচ্ছে। পাশাপাশি মালিকপক্ষের সমস্যা ও সুযোগ-সুবিধার বিষয়গুলোও জানার চেষ্টা চলছে।

মজুরি বোর্ডের দ্বিতীয় ও তৃতীয় সভা স্থগিত হওয়ায় শ্রমিকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছিল বলে জানান তিনি। শ্রমিকদের আশঙ্কা ছিল, মালিকপক্ষ প্রস্তাব দেওয়া থেকে পিছিয়ে যাচ্ছে কি না কিংবা অসহযোগিতা করছে কি না। তবে কোনো পক্ষের চাপ নেই উল্লেখ করে তিনি বলেন, বৈধ কারণেই সভা স্থগিত করতে হয়েছিল। বিষয়টি আগেই ব্যাখ্যা করা হয়েছে।

মজুরি বোর্ড গঠনের বিষয়ে তিনি বলেন, গত ১ নভেম্বর বোর্ড গঠন করা হয়। এর তিন দিনের মাথায়, ৪ নভেম্বর তার সভাপতিত্বে প্রথম সভা অনুষ্ঠিত হয়। শ্রম আইন অনুযায়ী, বোর্ড গঠনের পর ছয় মাসের মধ্যে কাজ শেষ করার সুযোগ রয়েছে। সে হিসাবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত সময় পাওয়া যাবে। তবে মালিক ও শ্রমিক—উভয় পক্ষই যত দ্রুত সম্ভব মজুরি নির্ধারণের কাজ শেষ করতে একমত হয়েছেন। তাদের প্রত্যাশা, ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকর হবে।

মজুরি নির্ধারণের প্রক্রিয়া বেশ শ্রমসাধ্য উল্লেখ করে সৈয়দ আজাদ সুবহানী বলেন, এ কাজে মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধি এবং নিরপেক্ষ প্রতিনিধিদের আলাদা ও সম্মিলিত ভূমিকা রয়েছে। সবার মতামত বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নিতে হচ্ছে। বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানও এ বিষয়ে কাজ করে বোর্ডে প্রস্তাব পাঠাচ্ছে। দেশে ৬১টি শ্রমিক ফেডারেশন রয়েছে। প্রতিটি সংগঠনের পক্ষ থেকে আলাদা প্রস্তাব এলে সেগুলো পর্যালোচনা করতে সময় লাগে। তারপরও বোর্ডের সদস্যরা দিন-রাত কাজ করছেন।

শ্রমিকদের কর্মপরিবেশ নিয়ে অসন্তোষের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ পর্যন্ত পরিদর্শন করা কারখানাগুলোতে কোনো শ্রমিক কাজের পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ করেননি। তবে পরিবারের সদস্যসংখ্যা বেশি হওয়ায় কেউ কেউ আর্থিক সংকটের কথা জানিয়েছেন। শনিবারের পরিদর্শনেও দুজন শ্রমিক পারিবারিক ব্যয়ের চাপের কথা বলেছেন।

তিনি জানান, কোনো কোনো পরিবারে স্বামী-স্ত্রী দুজনই কাজ করেন, কোথাও ভাইয়েরা কাজ করেন, আবার কোনো পরিবারের সন্তানও উপার্জন করেন। একটি প্রতিষ্ঠানে একই পরিবারের তিনজনের মোট আয় ৭০ থেকে ৭৫ হাজার টাকা। পরিবারের সদস্যরা কর্মক্ষম হলে এবং আয়ের ব্যবস্থা থাকলে তা ইতিবাচক বলে মন্তব্য করেন তিনি।

শ্রমিকদের আন্দোলনের অধিকার রয়েছে উল্লেখ করে মজুরি বোর্ডের চেয়ারম্যান বলেন, শ্রমিকেরা আন্দোলন না করলে তাদের সমস্যা ও প্রয়োজনের বিষয়গুলো মালিকপক্ষ কিংবা বোর্ডের পক্ষে জানা সম্ভব হতো না। রাষ্ট্র শ্রমিকদের এ অধিকার সংরক্ষণ করে। তবে আন্দোলনের নামে বিশৃঙ্খলা বা অপরাধমূলক কর্মকাণ্ড করার অধিকার কারও নেই।

শ্রমিকদের উদ্দেশে তিনি বলেন, তৃতীয় কোনো পক্ষের ইন্ধনে কেউ যেন বিভ্রান্ত না হন। বৈধ পন্থায় আন্দোলন করার অধিকার আপনাদের রয়েছে। একজন সরকারি কর্মচারী হিসেবে আমি আপনাদের এই অধিকারকে সম্মান করি। আপনারা ধৈর্য ধারণ করুন।

সাভার ও আশুলিয়ার নির্দিষ্ট কিছু এলাকায় শ্রমিক অসন্তোষের কারণ এবং এ ক্ষেত্রে গোয়েন্দা তথ্য বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো ব্যর্থতা রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তার দায়িত্ব নিম্নতম মজুরি নির্ধারণ করা। এ জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহের বিভিন্ন ব্যবস্থা রয়েছে। চিঠি দিয়েও তথ্য সংগ্রহ করা সম্ভব ছিল। তবে শ্রমিক ও মালিকদের কাছে সরাসরি গিয়ে তাদের সমস্যা ও সুবিধার বিষয়গুলো জানার চেষ্টা করছেন তিনি। কোনো সংস্থা ব্যর্থ কি না, তা বলার দায়িত্ব তার নয়।

আরও পড়ুন

বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ

মজুরি বোর্ডের জনবল সংকটের কথাও তুলে ধরেন চেয়ারম্যান। তিনি বলেন, ব্যক্তিগতভাবে ৪০ লাখ শ্রমিকের প্রত্যেকের কাছে যাওয়া সম্ভব নয়। তবে গণমাধ্যমের মাধ্যমে অল্প সময়ে তাদের কাছে পৌঁছানো সম্ভব হচ্ছে। মজুরি বোর্ডে চেয়ারম্যানসহ সাতজন সদস্য, একজন সচিব এবং ১০ থেকে ১২ জন সহায়ক কর্মী রয়েছেন। বিপুলসংখ্যক শ্রমিকের জন্য সীমিত জনবল নিয়ে কাজ করতে হচ্ছে বলে তাদের অনেক পরিশ্রম করতে হচ্ছে।

সবশেষে পোশাক খাতের গুরুত্ব তুলে ধরে সৈয়দ আজাদ সুবহানী বলেন, দেশের রফতানিতে এ খাতের অবদান সবচেয়ে বেশি। কোনোভাবেই তিনি চান না, এ খাত ক্ষতিগ্রস্ত হোক। শ্রমিকদের জন্য ভালো কিছু করতে পারলে সেই সাফল্যের ক্ষুদ্র অংশীদার হতে চান তিনি।

ভোরের আকাশ/এনএস

শেয়ার করুন: