৫৫ হাজার দেশি ও ৫শ বিদেশি পর্যবেক্ষক এবার নির্বাচন দেখবে

আগামী গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট পর্যবেক্ষণের দায়িত্ব পালন করবেন দেশি মোট ৫৫,৪৫৪ জন। এর পাশাপাশি বিদেশ থেকে আসবেন প্রায় ৫শ’ সাংবাদিক ও আন্তর্জাতিক পর্যবেক্ষক।
রোববার (২৫ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে আয়োজিত ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ এ তথ্য জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে অবস্থানরত বিভিন্ন দেশের কূটনীতিকরা। এ সংক্রান্ত সংবাদ ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিকের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়েছে।
সানাউল্লাহ বলেন, নির্বাচনে ৮১টি দেশি নিবন্ধিত সংস্থার মোট ৫৫ হাজার ৪৫৪ জন পর্যবেক্ষক দায়িত্ব পালন করবেন। এছাড়া নির্বাচনে বিদেশি পর্যবেক্ষক থাকবেন প্রায় ৫০০ জন।
আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে।
ভোরের আকাশ/এনএস