শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

টঙ্গীতে জোড় ইজতেমার আখেরি মোনাজাত মঙ্গলবার সকাল ৯টায়

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২ ডিসেম্বর ২০২৫, ৭:২৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

টঙ্গীর তুরাগ তীরে তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ি নেজামের তত্ত্বাবধানে আয়োজিত ৫ দিনব্যাপী জোড় ইজতেমার শেষ মুহূর্ত চলছে। মঙ্গলবার (০২ ডিসেম্বর) সকাল ৯টায়  আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এ জোড় ইজতেমার সমাপ্তি হবে।

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন শুরায়ি নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।

তিনি বলেন, আসন্ন বিশ্ব ইজতেমার পূর্ব প্রস্তুতি হিসেবে গত শুক্রবার বাদ ফজর আম বয়ানের মাধ্যমে এ জোড় ইজতেমা শুরু হয়। আগামীকাল সকাল ৯টা থেকে ৯টা ৩০ মিনিটের মধ্যে আখেরি মোনাজাতের মাধ্যমে ইজতেমাটির সমাপ্তি ঘোষণা করা হবে।

রায়হান জানান, এবারের জোড় ইজতেমার মাঠ থেকে কয়েক হাজার জামাত আল্লাহর রাস্তায় তাবলিগের সফরে বের হবে। তারা আগামী ২, ৩ ও ৪ জানুয়ারি অনুষ্ঠিতব্য খুরুজের জোড়ের প্রস্তুতি নেবেন। অন্যরা নিজ নিজ মহল্লা বা জেলায় ফিরে গিয়ে জোড় প্রস্তুতির মেহনত শুরু করবেন।

তিনি আরও বলেন, প্রচলিত নিয়ম অনুযায়ী ‘পুরানদের জোড়ের’ ৪০ দিন পর টঙ্গীর মূল ইজতেমা অনুষ্ঠিত হয়। তবে, আসন্ন জাতীয় নির্বাচনের কারণে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী এবারের ইজতেমা নির্বাচন-পরবর্তী সময়ে আয়োজিত হবে।

ভোরের আকাশ/তা.কা


 

বিশ্ব ইজতেমা

শেয়ার করুন: