শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কেউ নির্বাচন প্রতিহত করতে চাইলে ব্যবস্থা নেওয়া হবে: সিইসি

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫, ১১:৫৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কেউ প্রতিহত করতে চাইলে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ার দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। তিনি বলেছেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয়, তবে ভোটের আগের পরিস্থিতির উন্নতি হবে। কেউ ভোট প্রতিহত করতে চাইলে তা আমলে নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীর বিজিবি সদর দফতরে ঢাকা ব্যাটালিয়নের (৫ বিজিবি) প্রশিক্ষণ মাঠে নির্বাচনি প্রশিক্ষণ ও মহড়া পরিদর্শনে অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই হুঁশিয়ারি দিয়েছেন।

নাসির উদ্দীন বলেন, নির্বাচনকে সামনে রেখে ভোটের প্রস্তুতিমূলক কাজগুলো প্রায় সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। ভোটের মাঠে শান্তিশৃঙ্খলা রক্ষায় সব ধরনের প্রস্তুতি থাকবে ইসির। 

তিনি বলেন, প্রতিটা আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচনে তাদের দায়িত্ব পালনে প্রতিজ্ঞাবদ্ধ। তাই আশা করছি আইনশৃঙ্খলা রক্ষা করে সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দিতে পারব।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি পারফেক্ট লেভেলে চলে গেছে বলে মনে করি না। তবে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে।

ভোট প্রতিহত করার হুমকিকে নির্বাচন কমিশন (ইসি) আমলে নিয়েছে জানিয়ে তিনি বলেন, কেউ ভোট প্রতিহত করতে চাইলে ব্যবস্থা নেওয়া হবে।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, সেনাবাহিনী প্লাটুন আকারে মোতায়েন হয়ে থাকে। তাই প্রতিটি ভোটকেন্দ্রে নির্ধারিত সংখ্যায় সেনা সদস্য মোতায়েন করা সম্ভব নয়। তবে, নির্বাচন কমিশন কেন্দ্রগুলোর ঝুঁকি বিবেচনায় নিরাপত্তাব্যবস্থা চূড়ান্ত করবে।

তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোকে সবুজ, হলুদ ও লাল—এই তিন শ্রেণিতে চিহ্নিত করা হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে কী ধরনের বাহিনী মোতায়েন হবে, তা চলতি মাসের মধ্যেই সিদ্ধান্ত নেওয়া হবে।

সিইসি বলেন, সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ থাকলে কারও পক্ষে নির্বাচন প্রতিহত করার ঘোষণা সফল করা সম্ভব নয়।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: