শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

‘বাংলাদেশে ইসলামের ধারক-বাহক’ জিয়াউর রহমান সাহেব: ধর্মমন্ত্রী

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৪ মার্চ ২০২৬, ৬:০২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে স্মৃতিচারণ করে বাংলাদেশে ইসলাম ধর্মে তার ভূমিকা নিয়ে কথা বলেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।

তিনি বলেছেন, “বাংলাদেশে ইসলামের ধারক-বাহক জিয়াউর রহমান সাহেব। সংবিধানে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ লিখেছেন জিয়াউর রহমান। তিনি মধ্যপ্রাচ্যের সঙ্গে সুসম্পর্ক করেছেন। এই সুসম্পর্ককে কন্টিনিউ (অব্যাহত) করেছেন আমাদের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

“খালেদা জিয়া আলেমদেরকে মূল্যায়ন করেছেন। ২০০৯ সালে বাংলাদেশের প্রখ্যাত আলেমদের রোজার মাসে হাদিয়া পাঠিয়েছিলেন। নামাজের মোসাল্লা (জায়নামাজ), খেজুর ও আতর বাংলাদেশের প্রখ্যাত আলেমদেরকে পাঠিয়েছিলেন।”

বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রদলের উদ্যোগে ‘হিফযুল কোরআন ও কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা’ অনুষ্ঠানে কথা বলছিলেন ধর্মমন্ত্রী।

প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধে ইসলামের দুশমনরা ষড়যন্ত্র করছে মন্তব্য করে তার জন্য দোয়াও চান তিনি।

কায়কোবাদ বলেন, “আপনারা দুই রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহপাক যেন উনাকে (তারেক রহমান) হেফাজত করেন। কারণ উনার বিরুদ্ধে ইসলামের দুশমনরা প্রচুর ষড়যন্ত্র করতেছে, যাতে করে উনি কোনো ভালো কাজ না করতে পারেন।”

‘হিফযুল কোরআন ও কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা’ অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে ছিলেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আবদুল মালেক।

অনুষ্ঠানে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির, জ্যেষ্ঠ সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক শ্যামল মালুম বক্তব্য দেন।

ভোরের আকাশ/এনএস

ধর্মমন্ত্রী

শেয়ার করুন: