শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ-জাপান বৈঠকে আলোচনায় ভারত-চীন ইস্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৫ মে ২০২৫, ১১:২৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশ-জাপান বৈঠকে আলোচনায় ভারত-চীন ইস্যু
বাংলাদেশ-জাপান বৈঠকে আলোচনায় ভারত-চীন ইস্যু

বাংলাদেশ ও জাপানের মধ্যে ষষ্ঠ ফরেন অফিস কনসালটেশন (এফওসি) বৈঠক বৃহস্পতিবার (১৬ মে) টোকিওতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই উচ্চপর্যায়ের আলোচনায় দ্বিপক্ষীয় সম্পর্ক ছাড়াও আঞ্চলিক ভূরাজনীতি, বিশেষ করে ভারত ও চীনের সঙ্গে বাংলাদেশের বর্তমান সম্পর্কের বিষয়টি গুরুত্ব পাবে।

টোকিও ঢাকার সঙ্গে ভারতের সম্পর্কের সাম্প্রতিক টানাপোড়েন নিয়ে উদ্বিগ্ন। একইসঙ্গে চীনের সঙ্গে বাংলাদেশের ক্রমবর্ধমান ঘনিষ্ঠতাও জাপানের নজরে এসেছে। বৈঠকে জাপান বাংলাদেশের পক্ষ থেকে এই দুই দেশের সঙ্গে সম্পর্কের বিষয়ে স্পষ্ট অবস্থান জানতে চাইতে পারে। বাংলাদেশের কর্মকর্তারা ইতোমধ্যে জানিয়েছেন, ঢাকা ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি মেনে চলে এবং কারও সঙ্গে ভালো সম্পর্ক রাখতে গিয়ে অন্য কারও সঙ্গে সম্পর্ক নষ্ট করতে চায় না।

বৈঠকে বাংলাদেশের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) ড. মো. নজরুল ইসলাম এবং জাপানের পক্ষে থাকবেন সিনিয়র ডেপুটি ফরেন মিনিস্টার আকাহোরি তাকেশি।

বৈঠকটি দুই পর্বে অনুষ্ঠিত হবে। প্রথম পর্বে আলোচনা হবে দ্বিপক্ষীয় সম্পর্ক, ইন্দো-প্যাসিফিক সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ, প্রতিরক্ষা ও নিরাপত্তা, সাংস্কৃতিক বিনিময় এবং রোহিঙ্গা সংকট নিয়ে। দ্বিতীয় পর্বে আঞ্চলিক ইস্যুতে আলোচনা হবে দক্ষিণ এশিয়া ও পূর্ব এশিয়ার ভূরাজনৈতিক প্রেক্ষাপটে।

এ ছাড়া, আলোচনায় আসবে বিগ-বি প্রকল্পের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা, যার সঙ্গে ভারত যুক্ত হতে চাইলে জাপান তা বিবেচনায় রাখবে বলে জানা গেছে।

বৈঠকে ড. মুহাম্মদ ইউনূসের আসন্ন জাপান সফর নিয়েও আলোচনা হবে। এই সফরের মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও গভীর হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জাপানি রাষ্ট্রদূত সাইদা শিনইচি।

সরকারের এক কর্মকর্তা জানিয়েছেন, দক্ষিণ এশিয়া নিয়ে জাপানের আগ্রহ রয়েছে। ভারত বা চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বিষয়ে টোকিওর উদ্বেগ থাকলেও, বাংলাদেশ দ্বিপক্ষীয় ও আঞ্চলিক ভারসাম্য বজায় রেখে কূটনীতি পরিচালনা করে থাকে।

ভোরের আকাশ//হ.র

চীনাচীনদ্বিপাক্ষিক বৈঠকবাংলাদেশ দূতাবাস

শেয়ার করুন: