শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সমস্যাই বাংলাদেশের সামনে ‘কঠিনতম সংকট’: পররাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৫, ৪:১৫ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

বর্তমানে রোহিঙ্গা সমস্যার কোনো সম্ভাব্য সমাধান না থাকাই বাংলাদেশের জন্য ‘কঠিনতম সংকট’ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

শুক্রবার (২৯ আগস্ট) সকালে রাজধানীর শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টালের রূপসী বাংলা বলরুমে আয়োজিত ‘বেঙ্গল ডেল্টা কনফারেন্স ২০২৫’–এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানটির আয়োজন করে ঢাকা ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড এনালিটিকস (দায়রা)।

প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বরাজনীতির চিত্রপট খুব দ্রুত পাল্টে যাচ্ছে। ভূরাজনৈতিক বিষয়গুলো আরও দ্রুত পরিবর্তন হচ্ছে। গাজায় ইসরায়েলি গণহত্যা, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ যেমন খুবই সিস্টেম্যাটিক পদ্ধতিতে হচ্ছে, তেমনি ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েল আক্রমণের মতো হুটহাট যুদ্ধাবস্থারও সৃষ্টি হচ্ছে। এসবের পেছনে সবচেয়ে শক্তিশালী ভূমিকা ভূরাজনৈতিক বাস্তবতার।

আবার, আমরা দেখলাম বেশ দীর্ঘ সময় ধরে ভারত-আমেরিকার মধ্যে একটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সম্পর্ক ছিল, যেমন—কোয়াডের মতো সংগঠন; আবার বাণিজ্যে একটি সুবিধাজনক স্থিতিশীল সম্পর্ক। কিন্তু হঠাৎ করে ট্রাম্পের শুল্ক আরোপে এখন ভারত-চীন একই ভাষায় কথা বলতে শুরু করেছে। এর ফলে এশিয়ার আরও শক্তিশালী হওয়ার সুযোগ তৈরি হলো।

বিশ্বের পরবর্তী নেতৃত্ব এশিয়ার হাতে আসার সম্ভাবনার কথা জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আগামী শতক হবে ‘এশিয়ান শতক’। এরপরের ক্ষমতা আফ্রিকার হাতে যাওয়ার সম্ভাবনা ছিল যদি তারা তাদের প্রাকৃতিক সম্পদের উপর নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারত।

সব সংকটের মাঝেও বাংলাদেশ নিয়ে আশাবাদী হওয়ার কথা জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ২০২৪ সালের জুলাইয়ে তরুণ নেতৃত্ব যেভাবে ফ্যাসিবাদকে পরাজিত করেছে, তা ইতিবাচক দৃষ্টান্ত। যদিও ১৯৯০ সালের পর গণতন্ত্রের সুযোগ হারানো হয়েছিল, এবার তরুণরা শেখার মাধ্যমে এগোবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, আগামী ১০ থেকে ১৫ বছরে বাংলাদেশে ‘ভিশনারি রাজনীতি’ গড়ে উঠবে। এজন্য প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত শিক্ষার্থীদের জ্ঞানভিত্তিক শিক্ষা ও দক্ষতাভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে ভালো কর্মী হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।

ভোরের আকাশ/এসএইচ

পররাষ্ট্র উপদেষ্টা

শেয়ার করুন: