শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দ্রুত বিচার নিশ্চিত করায় দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৮ জুন ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা হত্যাকাণ্ডের ঘটনার আসামিদের দ্রুত শনাক্ত করে গ্রেফতার  এবং বিচারের আওতায় আনায় আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (৭ জুন) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদের কার্য উপদেষ্টা কমিটির সভায় প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন।

আরও পড়ুন

ইয়েমেন-ইসরাইল উত্তেজনা নতুন মোড় নিল

প্রধানমন্ত্রী বলেন, একটি হৃদয়বিদারক হত্যাকাণ্ডের ঘটনায় দ্রুত তদন্ত পরিচালনা এবং অপরাধীদের গ্রেফতার করা সরকারের আইনশৃঙ্খলা রক্ষায় দৃঢ় অঙ্গীকারেরই বহিঃপ্রকাশ। অপরাধ দমনে সরকারের এই জিরো টলারেন্স নীতি জনমনে স্বস্তি ফিরিয়ে এনেছে বলে তিনি মন্তব্য করেন।

তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তা এবং এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত সবাইকে ভবিষ্যতে অপরাধ দমনে একই ধরনের পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান। সভায় উপস্থিত কমিটির অন্যান্য সদস্যরাও ঘটনাটিতে দ্রুত পদক্ষেপ নেওয়ায় সংশ্লিষ্ট সবার ভূমিকার প্রশংসা করেন এবং ভবিষ্যতে যেকোনো ধরনের অপরাধ দমনে সরকারের কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

ভোরের আকাশ/জেআ

রামিসা হত্যা মামলারামিসা হত্যারামিসা হত্যাকাণ্ডস্বরাষ্ট্রমন্ত্রীআইনমন্ত্রীপ্রধানমন্ত্রী

শেয়ার করুন: