শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ই-পারিবারিক আদালত পেপারলেস ব্যবস্থাকে আরও এগিয়ে নেবে: পরিবেশ উপদেষ্টা

ভোরের আকাশ প্রতিবেদক

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৫, ১২:২৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

নতুন চালু হওয়া ই-পারিবারিক আদালত কার্যক্রম পেপারলেস ব্যবস্থাকে আরও এগিয়ে নেবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, নতুন এই প্রক্রিয়ার মাধ্যমে পেপারলেস সিস্টেম আরও এগিয়ে যাবে। এটি পরিবেশ উপদেষ্টা হিসেবে আমার জন্য আনন্দের বিষয়। আইনজীবীরা প্রক্রিয়াটি গ্রহণ করেছেন। এজন্য তাদের ধন্যবাদ। তাদের সহযোগিতা পেলেই এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়ন করা যাবে।

সোমবার (২৪ নভেম্বর) রাজধানীর মহানগর দায়রা জজ আদালতের জগন্নাথ-সোহেল মিলনায়তনে ই-পারিবারিক আদালতের উদ্বোধন অনুষ্ঠানে বক্তৃতায় এসব কথা বলেন উপদেষ্টা। 

পরিবেশ উপদেষ্টা বলেন, ই-পারিবারিক আদালত স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে বিচার ব্যবস্থাকে আরো কার্যকর করতে সহায়ক হবে। শিক্ষার্থীদের সম্পৃক্ত করা গেলে জনগণ আরো বেশি এর সুফল পাবে।

তিনি আরও বলেন, ডিজিটালাইজেশন অনেক সুফল রয়েছে, পৃথিবীতে যেসকল দেশ ডিজিটালাইজেশন হয়েছে তারা তত বেশি সমৃদ্ধ হয়েছে। ই-পারিবারিক আদালত বিচার প্রার্থীদের ওয়ান স্টপ সার্ভিস প্রদান করবে। ই-পারিবারিক আদালতের কার্যকার করতে  আইনজীবীদের সহযোগিতার অনুরোধ করেন তিনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আইন, বিচার ও সংসদ বিষয়ক এবং প্রবাসী কল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুল, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। স্বাগত বক্তব্য রাখেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব লিয়াকত আলী মোল্লা।

ভোরের আকাশ/এসএইচ

পরিবেশ উপদেষ্টাই-পারিবারিক আদালত

শেয়ার করুন: