রোহিঙ্গা সংকটের সমাধানে আইসিজের মামলাকে ঘিরে প্রত্যাশা

রোহিঙ্গা বিষয়ক মামলার প্রতি অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন (ওআইসি)-এর সদস্য রাষ্ট্রগুলো আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেছে। তারা আশা প্রকাশ করেছে যে, এটি দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকটের একটি স্থায়ী সমাধানের পথ প্রশস্ত করবে।
স্থানীয় সময় রোববার (১৮ অক্টোবর) ইরাকের বাগদাদে অনুষ্ঠিত ওআইসি পররাষ্ট্রমন্ত্রী পরিষদের (সিএফএম) ৫২তম অধিবেশনের ফাঁকে ‘রোহিঙ্গাদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের জন্য জবাবদিহিতা বিষয়ক ওআইসি মন্ত্রী পর্যায়ের অ্যাড-হক কমিটি’র সভায় এই প্রতিশ্রুতি দেওয়া হয়।
বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধান এবং অ্যাড-হক মন্ত্রী পর্যায়ের সভার সহ-সভাপতি হিসেবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সদস্য রাষ্ট্রগুলোকে এই সংকট সমাধানে সম্মিলিতভাবে ও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।
রোহিঙ্গা সংকটকে মুসলিম উম্মাহর জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে তিনি মানবিক ও আইনি কার্যক্রমকে সমর্থন করার জন্য সম্মিলিত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
এ ছাড়া, তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রীর উত্থাপিত গুরুত্বপূর্ণ পাঁচ দফা কর্মপরিকল্পনার ওপর জোর দেন; যেখানে জরুরি ও কার্যকর পদক্ষেপ গ্রহণের, বিশেষ করে আইনি কাঠামোর মাধ্যমে ন্যায়বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
ভোরের আকাশ/জেআ