শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সেনা নজরদারিতে ঈদ যাত্রায় স্বস্তি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৬ জুন ২০২৫, ৪:১২ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজধানীর গাবতলীতে যানজট ও বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করছেন সেনাসদস্যরা
রাজধানীর গাবতলীতে যানজট ও বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করছেন সেনাসদস্যরা

পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে নিরাপত্তাসহ সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন সেনাসদস্যরাও। যান চলাচলে ফিরেছে শৃঙ্খলা। পাল্টে গেছে কোরবানির পশুর হাটের চিত্রও। ফলে স্বস্তিতে বাড়ি ফিরছে মানুষ। 

আগামীকাল শনিবার (৭ জুন) সারাদেশে উদযাপিত হতে যাচ্ছে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। তাই বাড়িফেরা মানুষের ঢল নামে সড়কে।

শুক্রবার (৬ জুন) সকাল থেকে গাবতলীতে ব্যাপক যানজট থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন সেনাবাহিনীর সদস্যরা। রাস্তার দুই পাশ থেকে অবৈধভাবে পারাপার বন্ধ করে দেওয়া। যত্রতত্র দাঁড়াতে দেওয়া হচ্ছে না কোনো গাড়ি। গরুর ট্রাক নিয়ে যে যার মতো করে চলার সুযোগ থাকছে না।

এসব কারণে গাবতলী বাস টার্মিনাল থেকে শুরু করে পশুরহাট পার হয়ে গাবতলী ব্রিজ পর্যন্ত কোনো যানজট নেই।

শাহ ফতেহ আলী কাউন্টার ম্যানেজার কাজী বাবুল বলেন, গতকাল থেকে যেভাবে তীব্র যানজট ছিল এই এলাকায়। একটা গাড়ি গাবতলী পার হতে দু-তিন ঘণ্টা লাগতো। আজ সকালে একই চিত্র ছিল। কিন্তু কিছুক্ষণ আগে সেনাবাহিনী মোতায়েন করার কারণে পুরো এলাকা এখন যানজটমুক্ত।

রংপুরগামী যাত্রী সোলেমান বলেন, আমরা তো এরকমই পরিবেশ চাই। আসলেই এখন খুব ভালো পরিবেশ আছে। যানজট নেই, রোদের তাপ নেই, মানুষের অতটা চাপ নেই। ভালো লাগছে, আশা করি স্বস্তির যাত্রা হবে।

অন্যদিকে, জমে উঠছে গাবতলীর পশুর হাট। সেখানেই টহলে রয়েছেন সেনাসদস্যরাও। সাবির্ক আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো যাতে ব্যাঘাত না ঘটে সে ব্যাপারে সতর্ক রয়েছেন তারা।

ভোরের আকাশ/আজাসা

শেয়ার করুন: