শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আইনজীবী নাঈম হত্যার প্রধান আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৫ জানুয়ারি ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ‘মব’ করে আইনজীবী নাঈম কিবরিয়া হত্যা মামলার প্রধান আসামি জোবায়ের হোসেন পাপ্পুকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১।

রোববার (৪ জানুয়ারি) রাজধানীর বারিধারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে র‍্যাব সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন আসামি জোবায়ের।

এতে বলা হয়, আইনজীবী নাঈম কিবরিয়া গত ১৭ ডিসেম্বর নারায়ণগঞ্জের রূপগঞ্জে তার আত্মীয় রাকিবুল ইসলামের বাসায় বেড়াতে যান। ৩১ ডিসেম্বর রাত ৯টার দিকে আত্মীয়ের ব্যবসায়িক অংশীদার মোতালেব মিয়ার প্রাইভেটকার নিয়ে বসুন্ধরা আবাসিক এলাকায় ঘুরতে বের হন।

এ সময় বসুন্ধরা আবাসিক এলাকায় একটি মোটরসাইকেলে ধাক্কা লাগাকে কেন্দ্র করে তর্ক-বির্তক হয়। এ সময় অন্য মোটরসাইকেলে থাকা কিছু লোক নাঈমকে নামিয়ে বেধড়ক মারধর করে। রাতেই তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনায় ভাটারা থানায় মামলা হয়।

এদিকে নাঈম কিবরিয়া হত্যার বিচার দাবিতে মানববন্ধন করেছেন ঢাকার আইনজীবীরা। গতকাল পুরান ঢাকার ঢাকা আইনজীবী সমিতির কার্যালয়ের সামনে সচেতন আইনজীবী সমাজের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

ভোরের আকাশ/নি. ব

আইনজীবী নাঈম

শেয়ার করুন: