শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দুর্গাপূজা ঘিরে গুজব ছড়ানোর চেষ্টা চলছে: র‌্যাব মহাপরিচালক

রংপুর ব্যুরো

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ৬:৫৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানোর অপচেষ্টা চলছে বলে জানিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক ও অতিরিক্ত আইজিপি একেএম শহিদুর রহমান। তিনি বলেন, এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক রয়েছে এবং সামাজিক যোগাযোগমাধ্যম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে রংপুর নগরীর তালতলা রোডের কালিমন্দিরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

র‌্যাব মহাপরিচালক বলেন, কেউ যদি সামাজিক যোগাযোগমাধ্যমে পূজা নিয়ে কোনো তথ্য পান, তবে সেটি যাচাই না করে শেয়ার না করে আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে অনুরোধ করছি। আমরা দ্রুত সেটি যাচাই করব। তথ্যটি সত্য হলে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আর কেউ যদি উদ্দেশ্যমূলকভাবে গুজব ছড়ায়, তার বিরুদ্ধেও আইনগত পদক্ষেপ নেওয়া হবে। সবাই সতর্ক থাকলে কোনো বিশৃঙ্খলা ঘটবে না।

তিনি বলেন, দেশে কিছু কাপুরুষ ও অসুস্থ মানসিকতার লোক আছে, যারা ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করে। তবে আমরা সবাই মিলে সতর্ক থাকলে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপন সম্ভব। পূজামণ্ডপে পর্যাপ্ত নিরাপত্তা, বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত এবং পাহারার ব্যবস্থা রাখতে হবে। সীমান্তবর্তী এলাকাগুলোতে বিজিবি নিরাপত্তা দিচ্ছে এবং ঝুঁকিপূর্ণ মণ্ডপগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির চিত্র তুলে ধরে তিনি আরও বলেন, বাংলাদেশে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই দুর্গা উৎসব উদযাপন করেন। এই অসাম্প্রদায়িক পরিবেশ বজায় রাখতে র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনী কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে দেশের ৮ থেকে ১০টি স্থানে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে, প্রতিটি ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি জানান, এ বছর সারাদেশে ৩১ হাজার ৫৪৬টি দুর্গাপূজার মণ্ডপে উৎসব অনুষ্ঠিত হবে। নিরাপত্তা নিশ্চিতে প্রতিটি মণ্ডপে পুলিশ, র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে। পাশাপাশি পূজা উদযাপন কমিটিকেও নিজস্ব স্বেচ্ছাসেবক বাহিনী গঠন করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন র‌্যাব-১৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনজুর করিম প্রদীপ, রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মজিদ আলীসহ পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।

ভোরের আকাশ/এসএইচ

র‌্যাব মহাপরিচালকদুর্গাপূজারংপুর

শেয়ার করুন: