শিরোনাম
১ সপ্তাহের মধ‍্যে গার্মেন্টস শিল্পে মজুরি বোর্ড: শ্রমমন্ত্রী‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীউন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর করতে চাই: প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীরঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিতরমজানে স্বাভাবিক থাকবে নিত্যপণ্যের সরবরাহ, বাড়ছে না ভোজ্য তেলের দাম: বাণিজ্যমন্ত্রী১ সপ্তাহের মধ‍্যে গার্মেন্টস শিল্পে মজুরি বোর্ড: শ্রমমন্ত্রী‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীউন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর করতে চাই: প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীরঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিতরমজানে স্বাভাবিক থাকবে নিত্যপণ্যের সরবরাহ, বাড়ছে না ভোজ্য তেলের দাম: বাণিজ্যমন্ত্রী

ভোটার তালিকা নিয়ে দাবি-আপত্তি গ্রহণ শেষ সময় ২৪ আগস্ট

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৯ আগস্ট ২০২৬, ৩:৩৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নতুন ভোটারদের অন্তর্ভুক্ত করে হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন ভোটার যুক্ত হওয়ার পর দেশে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫ জনে।

খসড়া ভোটার তালিকা প্রকাশের পাশাপাশি দাবি, আপত্তি ও সংশোধনসংক্রান্ত আবেদন নিষ্পত্তির জন্য সারাদেশে ১৫৪ জন কর্মকর্তাকে সংশোধনকারী ও আপিল কর্তৃপক্ষ হিসেবে নিয়োগ দিয়েছে ইসি।

রোববার (৯ আগস্ট) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য নিশ্চিত করেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি জানান, গত ৩১ জুলাই পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে, তাদের নতুন এই খসড়া তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে ভোটার সংখ্যা বৃদ্ধি পেয়ে ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫ জনে গিয়ে পৌঁছেছে।

নির্বাচন কমিশন থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়, ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির দাবি, কোনো নামের ওপর আপত্তি এবং তথ্য সংশোধন সংক্রান্ত আবেদন নিষ্পত্তির লক্ষ্যে দেশের ৬৪ জেলা ও বিভিন্ন ক্যান্টনমেন্ট এলাকায় মোট ১৫৪ জন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। ভোটার তালিকা আইন, ২০০৯ অনুসরণে প্রকাশিত এই খসড়া তালিকার ওপর দাবি জানানোর জন্য ফরম ৬, আপত্তির জন্য ফরম ৭ এবং তথ্য সংশোধনের জন্য ফরম ৮ ব্যবহার করে আবেদন জমা দেওয়া যাবে।

আরও পড়ুন

বেকারত্ব দূর করতে উপকূলে শিল্পায়নের পরিকল্পনা: প্রধানমন্ত্রী

ইসি জানায়, আগামী ২৪ আগস্ট পর্যন্ত সাধারণ নাগরিকরা এসব দাবি, আপত্তি ও সংশোধনের আবেদন জমা দিতে পারবেন। পরে আপিল বা সংশোধনকারী কর্তৃপক্ষ ২৭ আগস্টের মধ্যে প্রাপ্ত আবেদনগুলো নিষ্পত্তি করবেন। নিষ্পত্তি করা আবেদনগুলোর সিদ্ধান্ত ২৮ আগস্টের মধ্যে হালনাগাদ তালিকায় সংযোজন করা হবে এবং সব প্রক্রিয়া শেষে আগামী ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে কমিশন।

ইসির সর্বশেষ চূড়ান্ত হালনাগাদ তথ্যানুযায়ী, এতদিন দেশে মোট ভোটার সংখ্যা ছিল ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন। যার মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন, নারী ভোটার ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন এবং হিজড়া ভোটার ছিলেন ১ হাজার ২৪৩ জন। নতুন নিবন্ধিতদের যুক্ত করে এই সংখ্যা বেড়ে দাঁড়ালেও আপিল নিষ্পত্তির পর চূড়ান্ত তালিকায় মোট সংখ্যায় কিছুটা পরিবর্তন আসতে পারে।

ভোরের আকাশ/জেআ

নির্বাচন কমিশন (ইসি)স্থানীয় সরকার নির্বাচন

শেয়ার করুন: