শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বিশ্ব যুব দক্ষতা দিবস আজ

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১৫ জুলাই ২০২৫, ৯:৩২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

আজ ১৫ জুলাই বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্ব যুব দক্ষতা দিবস। এ বছরের প্রতিপাদ্য ‘কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল দক্ষতার মাধ্যমে যুবদের ক্ষমতায়ন’। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি। দিবসটি উপলক্ষে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস পৃথক বাণী দিয়েছেন।

বর্তমান প্রজন্মের যুবক-যুবতীরা একদিকে যেমন ক্যারিয়ারে প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করছেন, তেমনি সোশ্যাল মিডিয়ার নানা প্রভাবের মধ্যেও রয়েছেন। এ কারণে শুধু প্রাতিষ্ঠানিক পড়াশোনায় নয়, বাস্তবমুখী দক্ষতায়ও তাদের সক্ষম করে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ গড়তে যুবসমাজকে জনসম্পদে পরিণত করতে ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। দেশ-বিদেশের শ্রমবাজারের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে যুবদের প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধিতে কার্যক্রম চলছে। জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ) সরকারি-বেসরকারি অংশীদারদের সঙ্গে মিলে একটি কার্যকর দক্ষতা উন্নয়ন ইকো-সিস্টেম তৈরি করছে।

২০১৪ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ ১৫ জুলাইকে বিশ্ব যুব দক্ষতা দিবস ঘোষণা করে। তখন থেকে দিবসটি যুবসমাজের কারিগরি শিক্ষা, বৃত্তিমূলক প্রশিক্ষণ এবং কর্মসংস্থানের প্রয়োজনীয়তা তুলে ধরতে উদযাপিত হচ্ছে।

ভোরের আকাশ/এসএইচ

বিশ্ব যুব দক্ষতা দিবস

শেয়ার করুন: