শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ড্রোন শো পরিচালনার প্রশিক্ষণে চীন যাচ্ছেন বাংলাদেশের ১১ জন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৫, ২:১২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ড্রোন শো পরিচালনার প্রশিক্ষণে চীন যাচ্ছেন বাংলাদেশের ১১ জন
ড্রোন শো পরিচালনার প্রশিক্ষণে চীন যাচ্ছেন বাংলাদেশের ১১ জন

ড্রোন শো পরিচালনার জন্য বিশেষায়িত প্রশিক্ষণ নিতে বাংলাদেশ থেকে ১১ জন চীন যাচ্ছেন। এক মাসব্যাপী এ প্রশিক্ষণ চীনের সাংহাই ও গুয়াংজু শহরে অনুষ্ঠিত হবে। বুধবার (১৩ আগস্ট) ঢাকার চীনা দূতাবাসে আয়োজিত অনুষ্ঠান ও প্রেস কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

তিনি বলেন, “ড্রোন গল্প বলার এক নতুন মাধ্যম, যা প্রযুক্তি ও শিল্পকলার সমন্বয়। এটি ন্যারেটিভ তৈরির একটি গুরুত্বপূর্ণ উপায়। চীনের সহায়তায় সাম্প্রতিক সময়ে প্রদর্শিত ছয়টি ড্রোন শো তরুণ প্রজন্মের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।”

ড্রোন শোগুলোর পেছনে অনেক তরুণের সৃজনশীল অবদান রয়েছে উল্লেখ করে তিনি জানান, তারা নানা বিষয়ে ব্রেইনস্টর্মিং করে দর্শকদের সম্পৃক্ততা বাড়ানোর চেষ্টা করেছেন।

প্রশিক্ষণ কর্মসূচির সব ব্যয় চীন বহন করবে বলেও জানান উপদেষ্টা। তিনি আরও জানান, শিগগিরই চিত্রকর্ম সংরক্ষণে প্রশিক্ষণ নিতে ১৫ সদস্যের একটি দল চীন যাবে, যারা দেশে ফিরে অন্যদের প্রশিক্ষণ দেবে। পাশাপাশি মিউজিয়ামের প্রসারেও একটি দল চীন সফর করবে।

সংস্কৃতি উপদেষ্টা আশা প্রকাশ করেন, ট্র্যাডিশনাল মিডিয়া ও নিউ মিডিয়ার প্রসার এবং সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে বাংলাদেশ ও চীনের মধ্যে নতুন সহযোগিতার দুয়ার উন্মোচিত হবে।

বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এসব ক্ষেত্রে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: