শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পলিথিন, শব্দ ও বায়ুদূষণ রোধে সারাদেশে পরিবেশ অধিদপ্তরের অভিযান

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ৮:১০ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

পরিবেশ অধিদপ্তর নিষিদ্ধ পলিথিন নিয়ন্ত্রণ অভিযানে ৫ লাখ টাকা জরিমানা ও ৩ হাজার কেজি পলিথিন জব্দ করেছে।  

বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০), শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০০৬ এবং বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২২ অনুসারে গতকাল পরিবেশ অধিদপ্তর দেশের বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে।

অভিযানকালে বগুড়া, নারায়ণগঞ্জ জেলায় ও ঢাকা মহানগরের চকবাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাতকরণের অপরাধে ৩টি মোবাইল কোর্টের মাধ্যমে ৬টি মামলায় মোট ৪ লাখ টাকা জরিমানা আদায় এবং ৩ হাজার ২৫০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।

এ সময় বিভিন্ন বাজার, সুপারশপ ও দোকান মালিকদের নিষিদ্ধ পলিথিন ব্যবহার বন্ধে সতর্কতামূলক বার্তা প্রদান এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়।

একই দিনে শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০০৬ অনুযায়ী ঢাকা মহানগরের টিকাটুলি এলাকায় পরিচালিত অভিযানে ১টি মোবাইল কোর্টের মাধ্যমে ৬টি মামলায় ১৫ হাজার টাকা জরিমানা আদায় এবং ৬০টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট যানবাহনের চালকদের সতর্কতামূলক নির্দেশনা প্রদান করা হয়।

অন্যদিকে, বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২২ অনুসারে খুলনা ও ঢাকা মহানগরের টিকাটুলি এবং শ্যামলী এলাকায় নির্মাণ সামগ্রী দ্বারা বায়ুদূষণ করায় ৩টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ৪টি মামলার মাধ্যমে মোট ৬৫ হাজার পাঁচশত টাকা জরিমানা আদায় করা হয়।

পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মালিকদের সতর্ক এবং বায়ুদূষণকারী নির্মাণ সামগ্রী তাৎক্ষণিকভাবে সরিয়ে ফেলার নির্দেশ প্রদান করা হয়।

এসব অভিযান চলমান থাকবে উল্লেখ করে সর্বসাধারণকে পরিবেশ সংরক্ষণে সহযোগিতা ও আইন মেনে চলার আহ্বান জানিয়েছে পরিবেশ অধিদপ্তর।

ভোরের আকাশ/তা.কা

 

জলবায়ু মন্ত্রণালয়

শেয়ার করুন: