শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নরেন্দ্র মোদির ঈদ শুভেচ্ছা, ড. ইউনূসের কৃতজ্ঞতা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৯ জুন ২০২৫, ১:২৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নরেন্দ্র মোদির ঈদ শুভেচ্ছা, ড. ইউনূসের কৃতজ্ঞতা প্রকাশ
নরেন্দ্র মোদির ঈদ শুভেচ্ছা, ড. ইউনূসের কৃতজ্ঞতা প্রকাশ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঈদুল আজহা উপলক্ষে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ও নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের সুস্বাস্থ্য এবং কল্যাণ কামনা করেছেন।

তার এই বার্তার জবাবে ড. ইউনূসও মোদিকে ধন্যবাদ জানিয়ে ভারতের জনগণের শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধি কামনা করেছেন।

রোববার (৮ জুন) ড. ইউনূসের অফিসিয়াল ফেসবুক পেজে এই শুভেচ্ছা বার্তাদুটি প্রকাশ করা হয়।

শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী মোদি লেখেন, ‘ঈদ মোবারক! ভারত সরকার ও জনগণের পক্ষ থেকে ঈদুল আজহার শুভক্ষণে আপনাকে এবং বাংলাদেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।’

তিনি বলেন, ‘এই পবিত্র উৎসব ভারতের বৈচিত্র্যপূর্ণ সাংস্কৃতিক ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। ইসলাম ধর্মাবলম্বী নাগরিকরা দেশজুড়ে এটি আনন্দ ও উৎসাহের সঙ্গে উদযাপন করে। ঈদ আমাদের ত্যাগ, করুণা এবং ভ্রাতৃত্বের চিরন্তন মূল্যবোধের কথা স্মরণ করিয়ে দেয়, যা একটি শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ।’

মোদি বার্তায় আরও লেখেন, ‘এই সুযোগে আমি আপনার সুস্বাস্থ্য এবং কল্যাণের জন্য শুভকামনা জানাই।’

প্রধানমন্ত্রীর শুভেচ্ছার জবাবে ড. ইউনূস লেখেন, ‘ঈদুল আজহা উপলক্ষে আপনার সদয় শুভেচ্ছা এবং আন্তরিক বার্তার জন্য আমি কৃতজ্ঞ। এটি আমাদের দুই দেশের অভিন্ন মূল্যবোধের প্রতিফলন।’

তিনি আরও বলেন, ‘ঈদুল আজহার মূল চেতনা ত্যাগ, উদারতা এবং ঐক্য। এই উৎসব বিভিন্ন সম্প্রদায়কে একত্রিত করে এবং বিশ্বব্যাপী জনগণের কল্যাণে একযোগে কাজ করার অনুপ্রেরণা জোগায়।’

শেষে তিনি মোদির সুস্বাস্থ্য ও সুখ এবং ভারতের জনগণের শান্তি, উন্নতি ও সমৃদ্ধি কামনা করেন।

ভোরের আকাশ।।হ.র

ঈদ পূর্নমিলনীঈদের শুভেচ্ছা

শেয়ার করুন: