শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

লম্বা সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৯ জুলাই ২০২৬, ৬:৪৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালন সংক্রান্ত কাজের জন্য যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। নিউইয়র্ক সফর শেষে সরাসরি ফিলিপাইন ও মালদ্বীপে যাওয়ার কথা রয়েছে। সবমিলিয়ে প্রায় ২০ দিনেরও বেশি সময়ের সফরে দেশের বাইরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, শুক্রবার (১০ জুলাই) নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়বেন তিনি। নিউ ইয়র্ক সফর শেষে ফিলিপাইনের ম্যানিলায় অনুষ্ঠেয় ৫৯তম আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীদের (এএমএম) বৈঠকের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। এরপর তিনি মালদ্বীপ যেতে পারেন। সেখান থেকে তিনি দেশে ফিরবেন।

মিয়ানমার ছাড়া আসিয়ানের পররাষ্ট্রমন্ত্রীরা উপস্থিত থাকবেন এই অনুষ্ঠানে। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ভারত, জাপান ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রমন্ত্রীরাও এতে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। এই সময়ের মধ্যে, ম্যানিলা মিয়ানমারের সঙ্গে পাঁচ-দফা ঐকমত্য, সংলাপ অংশীদারদের সাথে এএমএম-পোস্ট মিনিস্ট্রিয়াল কনফারেন্স, আসিয়ান প্লাস থ্রি (চীন, জাপান এবং দক্ষিণ কোরিয়া), উচ্চ পর্যায়ের আসিয়ান আঞ্চলিক ফোরাম (এআরএফ) এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় বন্ধুত্ব ও সহযোগিতা চুক্তির ৫০তম বার্ষিকীর স্মরণীয় কার্যক্রম বাস্তবায়নের বিষয়ে একটি অনানুষ্ঠানিক পরামর্শ আহ্বান করবে। এআরএফ ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে আলোচনা ও সহযোগিতার একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে।

এটি ১১টি আসিয়ান সদস্য রাষ্ট্র, ১০টি আসিয়ান সংলাপ অংশীদার (অস্ট্রেলিয়া, কানাডা, চীন, ইইউ, ভারত, জাপান, নিউজিল্যান্ড, দক্ষিণ কোরিয়া, রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র) বাংলাদেশ, উত্তর কোরিয়া, মঙ্গোলিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা ও পাপুয়া নিউ গিনিসহ ২৭টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত।

আরও পড়ুন

আড়িয়াল খাঁর ভাঙনে ঝুঁকিতে ৯৭ কোটির সেতু

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ১০ থেকে ২৯ জুলাই বিদেশ সফরে থাকবেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তিনি যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক যাবেন। সেখানে গিয়ে তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালনের প্রস্তুতি নেবেন। আগামী ৮ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু হবে। অধিবেশন পরিচালনা এবং আগামী সেপ্টেম্বরের কর্মপরিকল্পনা নিয়ে জাতিসংঘের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।

আগামী ৩০ জুলাই মালে থেকে দেশে ফেরার কথা রয়েছে পররাষ্ট্রমন্ত্রীর।

ভোরের আকাশ/এনএস

পররাষ্ট্রমন্ত্রীলম্বা সফর

শেয়ার করুন: