শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৮ নভেম্বর ২০২৫, ৮:০২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ঝুঁকিপূর্ণ গাছের ডালপালা কর্তন এবং রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ শনিবার (৮ নভেম্বর) দেশের বেশ কিছু জেলার নির্দিষ্ট কিছু এলাকায় বিদ্যুৎ থাকবে না। এর মধ্যে রয়েছে জয়পুরহাট, বগুড়া জেলার কিছু এলাকা।

এ ছাড়া রংপুরে বিভাগের বেশ কিছু এলাকাতেও লম্বা সময় বিদ্যুৎ থাকবে না ।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)।

এই এলাকাগুলো হলো- ১১ কেভি লাইনের আওতাধীন গুলশান মোড়, বিএডিসি মোড়, সাহেব পাড়া, স্টেডিয়াম রোড, রুপনগর, তাজুর মোড়, নিশির মোড়, বারিধারা, মাস্টার পাড়া, সুগারমিল রোড, থানা রোড, স্টেশন রোড, শান্তি নগর, পাচুর মোড়, কাশিয়া বাড়ি, বিশ্বাস পাড়া, কবিরাজ পাড়া, হিলি রোড, পাচুর মোড় থেকে সিও কলোনি সদর রোডের দক্ষিণ অংশ, উপজেলা চত্বর, চামড়াগুদাম রোডসহ তৎসংলগ্ন এলাকা।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নেসকোর জয়পুরহাট দপ্তরের ১১ কেভি শহর উত্তর এবং ১১ কেভি শহর নিউ ফিডারের আওতাধীন লাইনের নিকটবর্তী ঝুঁকিপূর্ণ গাছের ডালপালা কর্তন কাজের জন্য শনিবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মোট সাড়ে ৮ ঘণ্টা জয়পুরহাটের বেশকিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, রংপুরের সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না। যেসব এলাকা বিদ্যুৎ থাকবে না—সাবস্টেশন হতে মাস্টারপাড়া, আদর্শপাড়া ঈদগাহ মাঠ, কামারপাড়া কুতুবিয়া মসজিদ, সেনপাড়া ট্রাফিক অফিস, গুপ্তপাড়া পূজামণ্ডপ, ঝন্টুর মোড়, ফায়ার সার্ভিস মোড়, শালবন ইন্দ্ররা মোড়, শিয়ালুর মোড় নাসারী, শালবন হাজির খামার, জুট মিলের পুর্ব পর্যন্ত মুলাটোল থানা, গুপ্তপাড়া, লাইন্স স্কুল, ফায়ার সার্ভিস মোড়।

এ ছাড়াও জরুরি রক্ষণাবেক্ষণ কাজের স্বার্থে সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করেছে নেসকো।

ভোরের আকাশ/মো.আ.

 

 

নেসকোনর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসিসারাদেশসরবরাহ বন্ধজয়পুরহাটবগুড়ারংপুরবিদ্যুৎ

শেয়ার করুন: