শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জ্বালানি তেল বিক্রিতে নতুন নির্দেশনা

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১১ মার্চ ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

বাজারের অস্থিরতা মোকাবিলায় অকটেন ও পেট্রল বিক্রির ক্ষেত্রে নতুন নির্দেশনা দিয়েছে সরকার। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জানিয়েছে, এখন থেকে দেশের বিভাগীয় শহরগুলোতে জ্বালানি তেলের গড় বিক্রয় থেকে ১৫ শতাংশ হ্রাস করে সরবরাহ করা হবে।

বুধবার (১১ মার্চ) বিপিসির সচিব শাহিনা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলমান বৈশ্বিক সংকটময় পরিস্থিতিতে দেশের অভ্যন্তরীণ বাজারে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক ও স্থিতিশীল রাখতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগে বিভাগীয় শহরগুলোতে তেলের সরবরাহ ২৫ শতাংশ কমানোর পরিকল্পনা থাকলেও, বর্তমানে তা পুনঃনির্ধারণ করে ১৫ শতাংশ করা হয়েছে। প্রতিটি ফিলিং স্টেশন এখন থেকে নতুন বরাদ্দ চার্ট অনুযায়ী তেল সংগ্রহ ও বিক্রি করবে।

নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী, দেশের বিভাগীয় শহরগুলোতে তেলের গড় বিক্রয় থেকে আগে যেখানে ২৫ শতাংশ সরবরাহ কমানো হয়েছিল, এখন তা কমিয়ে ১৫ শতাংশ করা হয়েছে। অর্থাৎ, এখন থেকে ফিলিং স্টেশনগুলো আগের তুলনায় ১০ শতাংশ বেশি তেল পাবে। বিপিসির অধীনে থাকা বিপণন কোম্পানিগুলোর ডিপো সুপার, বিক্রয় কর্মকর্তা এবং ডিলারদের নতুন বরাদ্দ চার্ট অনুযায়ী দ্রুত জ্বালানি সরবরাহ নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

আরব আমিরাত উপকূলে কন্টেইনারবাহী জাহাজে হামলাআরব আমিরাত উপকূলে কন্টেইনারবাহী জাহাজে হামলা সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বিপিসির অধীনস্থ বিপণন কোম্পানিগুলোর ডিপো সুপার, বিক্রয় কর্মকর্তা এবং ডিলার বা এজেন্টদের এই নির্দেশ পালনের জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। মূলত বিশ্ববাজারে জ্বালানি তেলের সংকটের প্রভাব যেন সরাসরি সাধারণ মানুষের ওপর বড় ধরনের আঘাত না হানে, সেজন্যই সরকার সরবরাহ ব্যবস্থাপনায় এই ভারসাম্য আনার চেষ্টা করছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, বৈশ্বিক এই সংকটকালে জ্বালানি সাশ্রয় করার মাধ্যমে দীর্ঘমেয়াদী জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে। সরকার বর্তমান পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে এবং পরিস্থিতি উন্নত হলে সরবরাহ পুনরায় স্বাভাবিক পর্যায়ে ফিরিয়ে আনা হবে বলে বিজ্ঞপ্তিতে ইঙ্গিত দেওয়া হয়েছে।

ভোরের আকাশ/আ.র

তেল বিক্রিতে নতুন নির্দেশনা

শেয়ার করুন: