শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

স্বরাষ্ট্র উপদেষ্টা

ভোটকেন্দ্রে ব্যালট ছিনতাই-জাল ভোট হলেই কঠোর পদক্ষেপ

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ৭:৩৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। 

তিনি স্পষ্ট জানিয়েছেন, ব্যালট বক্স ছিনতাই, জাল ভোট প্রদান বা যেকোনো ধরনের নির্বাচনি অপরাধ ঘটলে আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সর্বোচ্চ কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) নির্বাচনের প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণে পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন কন্ট্রোল রুম এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিউমার্কেট ও মোহাম্মদপুর থানা পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

পরিদর্শনকালে স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশ সদস্যদের বডি-ওর্ন ক্যামেরার কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং কর্তব্যরতদের সততা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে নির্বাচনি দায়িত্ব পালনের নির্দেশ দেন। 

তিনি বলেন, জনগণ যেন নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, তা নিশ্চিত করাই হবে মূল লক্ষ্য। কোনো অশুভ শক্তি যেন ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেদিকে তীক্ষ্ণ নজর রাখতে হবে।

এসময় আইজিপি বাহারুল আলমসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে উপদেষ্টা রাজধানীর টিচার্স ট্রেনিং কলেজ কেন্দ্র পরিদর্শন করেন, যেখান থেকে ঢাকার বিভিন্ন নির্বাচনি আসনের সামগ্রী বিতরণ করা হচ্ছে। সামগ্রিক প্রস্তুতি দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন এবং শেষ মুহূর্তের নিরাপত্তা নিশ্চিত করতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা প্রদান করেন।

ভোরের আকাশ/তা.কা


 

ব্যালটস্বরাষ্ট্র উপদেষ্টাজাল ভোটভোটকেন্দ্র

শেয়ার করুন: