শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধে ‘ক্লিন স্কুল টিম’ গঠনের নির্দেশ ঢাকা জেলা প্রশাসকের

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৮ জুলাই ২০২৬, ৮:৪৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ডেঙ্গু প্রতিরোধে ঢাকার সব শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন স্কুল টিম’ গঠন করার নির্দেশ দিয়েছেন ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম। বুধবার (৮ জুলাই) প্রকাশিত প্রশাসকের কার্যালয়ের শিক্ষা শাখার এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারের অধীন শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নকল্পে' শিক্ষক-শিক্ষার্থীসহ সবার জন্য পরিষ্কার-পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও পরিবেশবান্ধব শিক্ষা প্রতিষ্ঠান নিশ্চিতকরণে, জেলা প্রশাসন, ঢাকার তত্ত্বাবধানে ‘শিক্ষার সাথে শিখি আজ, পরিচ্ছন্নতা সবার কাজ’ প্রতিপাদ্যকে সামনে রেখে জ্ঞানার্জনের পাশাপাশি শিক্ষা কার্যক্রমের আওতায় ঢাকা মহানগরী ও জেলাধীন সকল শিক্ষা প্রতিষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে

নিম্নোক্ত নির্দেশনাসমূহ বাস্তবায়নের জন্য অনুরোধ করা হলো:

ডেঙ্গু প্রতিরোধে শিক্ষকদের সমন্বয়ে মনিটরিং কমিটি 'ক্লিন স্কুল টিম' গঠন।


শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী সহ সকলের ব্যক্তিগত পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ


শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের তত্ত্বাবধানে শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে নিজ নিজ শ্রেণিকক্ষ পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ।


শিক্ষা প্রতিষ্ঠান ও তার সংলগ্ন ড্রেন, খেলার মাঠ, করিডোর, খালি জায়গা, ফুলের টব ও আশেপাশে যেসব স্থানে পানি জমে এডিস মশার বংশ বিস্তার হতে পারে সেসব স্থানে পেশাদার পরিচ্ছন্নতা কর্মীর মাধ্যমে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ।


শিক্ষার্থী, অভিভাবকগণের সাথে মতবিনিময় সভা ও সচেতনতামূলক সেমিনার আয়োজন।


পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমকে তরান্বিতকরণ ও উৎসাহ প্রদানের নিমিত্ত পুরস্কার প্রদান।

আরও পড়ুন

নিরাপদ ও বাসযোগ্য দেশ গড়ে তোলাই সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী


প্রজ্ঞাপনে বলা হয়, সে প্রেক্ষিতে নিম্নবর্ণিত রূপরেখা অনুযায়ী স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক মনিটরিং কমিটি 'ক্লিন স্কুল টিম' গঠনপূর্বক আগামী ৫ (পাঁচ) কার্যদিবসের মধ্যে এ কার্যালয়কে অবহিত করার অনুরোধ করা হলো। শিক্ষা প্রতিষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক মনিটরিং কমিটি ক্লিন স্কুল টিমের শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে সভাপতি, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক মনোনীত একজন শিক্ষক প্রতিনিধিকে সদস্য সচিব করে কমিটি গঠন করার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া তিন সদস্য হলেন- শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক মনোনীত একজন অভিভাবক, সংশ্লিষ্ট ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত পরিচ্ছন্ন পরিদর্শক (সিটি কর্পোরেশনের ক্ষেত্রে) কিংবা উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক মনোনীত একজন প্রতিনিধি (উপজেলার ক্ষেত্রে) এবং শিক্ষার্থী দুইজনকে সদস্য করার কথা বলা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা আরও হয়, নিজ নিজ শ্রেণিকক্ষ পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ কার্যক্রমটি সম্পূর্ণ শিক্ষামূলক ও সচেতনতামূলক হওয়ায় শিক্ষার্থীদের নিরাপত্তা, স্বাস্থ্য সুরক্ষা ও মর্যাদার বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে নিশ্চিত করতে হবে এবং কোনো অবস্থাতেই তাদের দিয়ে ঝুঁকিপূর্ণ, চিকিৎসা বর্জ্য বা অস্বাস্থ্যকর বর্জ্য অপসারণ করানো যাবে না। এমতাবস্থায়, ঢাকা জেলার আওতাধীন সকল উপজেলা ও মহানগর পর্যায়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানসমূহে জেলা প্রশাসন, ঢাকার তত্ত্বাবধানে বর্ণিত নির্দেশনা যথাযথভাবে গুরুত্বের সঙ্গে সঠিকভাবে বাস্তবায়নের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো।

ভোরের আকাশ/এনউব
 

ঢাকা জেলা প্রশাসকের

শেয়ার করুন: