শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

হামের প্রাদুর্ভাব : ঢাকা মেডিকেলে চালু হচ্ছে ফিল্ড হাসপাতাল

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৫ মে ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

হাম মোকাবিলায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তৈরি হচ্ছে ২০ শয্যাবিশিষ্ট ফিল্ড হাসপাতাল। মেডিকেলের শহীদ মিলন মিলনায়তনের পাশে এই ফিল্ড হাসপাতাল তৈরির কাজ চলছে।

সোমবার (৪ মে) রাতে দিকে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান। তিনি জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক আদেশের পরিপ্রেক্ষিতে সেনাবাহিনীর তত্ত্বাবধানে ঢাকা মেডিকেলে এই ফিল্ড হাসপাতালটি তৈরি করা হচ্ছে। এখানে এসি এবং নন এসি বেডের ও ব্যবস্থা করা হয়েছে।

আরও পড়ুন

বিদ্যুতের দাম ইউনিটপ্রতি দেড় টাকা বাড়ানোর প্রস্তাব

ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান আরও জানান, সেনাবাহিনীর সদস্যরা শুধু এটি তৈরি করবেন। আর চিকিৎসা সেবা দেবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। এখানে হাম রোগীর পাশাপাশি ডেঙ্গুতে আক্রান্তদেরও চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

এদিকে ঢাকা মেডিকেল কলেজে ফিল্ড হাসপাতাল তৈরির বিষয়টি নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তরও। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ২০ শয্যাবিশিষ্ট ফিল্ড হাসপাতাল তৈরি হয়েছে। এ সপ্তাহেই উদ্বোধন হবে এই ফিল্ড হাসপাতালের।

ভোরের আকাশ/আ.র

হামের প্রাদুর্ভাব

শেয়ার করুন: