২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা, যার মধ্যে মোট ২৯ দিন ছুটি থাকবে। সোমবার (২ নভেম্বর) অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। এরমধ্যে সাতদিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার।
সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে ‘২০২৭ খ্রিস্টাব্দের সরকারি ছুটির তালিকা’ অনুমোদন দেয়া হয়।সরকারি আদেশ দেখুন
বৈঠক শেষে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি ছুটির তালিকা অনুমোদনের কথা জানান।
ভোরের আকাশ/আ.র