প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নৌবাহিনী প্রধান

নবনিযুক্ত বাংলাদেশ নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
শনিবার (২৫ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে দেশের সামুদ্রিক নিরাপত্তা, নৌবাহিনীর আধুনিকায়ন, পেশাগত সক্ষমতা বৃদ্ধি এবং জাতীয় নিরাপত্তা-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বভৌমত্ব ও সামুদ্রিক স্বার্থ রক্ষায় বাংলাদেশ নৌবাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন। তিনি বাহিনীর পেশাদারিত্ব বজায় রেখে আধুনিক ও দক্ষ নৌবাহিনী গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
প্রধানমন্ত্রী নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের দায়িত্ব পালনে সর্বাত্মক সাফল্য কামনা করেন এবং দেশের নিরাপত্তা ও উন্নয়নে নৌবাহিনীর অব্যাহত অবদান প্রত্যাশা করেন।
এ সময় ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নৌবাহিনীর ওপর অর্পিত দায়িত্ব নিষ্ঠা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে পালনের প্রত্যয় ব্যক্ত করেন।
ভোরের আকাশ/জেআ