চার দিনের সফরে ঢাকায় পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী

চার দিনের সরকারি সফরে ঢাকায় এসেছেন পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান। বুধবার (২০ আগস্ট) এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে ঢাকার পাকিস্তান হাইকমিশন।
ঢাকায় পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন এবং বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।
২১ থেকে ২৪ আগস্ট পর্যন্ত এ সফরে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক জোরদার এবং দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
সফরকালে জাম কামাল খান বাংলাদেশের বাণিজ্যমন্ত্রীসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করবেন। এসময় বাণিজ্য ও বিনিয়োগে সহযোগিতার নতুন সুযোগ অনুসন্ধান করা হবে।
ভোরের আকাশ//হ.র