আরও ৪৮ ঘণ্টা সময় পেল আদ্ দ্বীন হাসপাতাল

রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া কারণ দর্শানোর (শোকজ) নোটিশের জবাব দিতে আরও ৪৮ ঘণ্টা সময় পেয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
রোববার (৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আদ-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের এই অতিরিক্ত সময় দেওয়া হয়েছে। নতুন নির্ধারিত সময় অনুযায়ী আগামীকাল বিকাল ৫টার মধ্যে হাসপাতাল কর্তৃপক্ষকে শোকজের লিখিত জবাব দাখিল করতে হবে।
চিকিৎসাধীন অবস্থায় অবহেলায় ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতালের লাইসেন্স কেন বাতিল করা হবে না- এই মর্মে স্বাস্থ্য অধিদপ্তর থেকে আদ-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষকে শোকজ করা হয়।
এর আগে রোববার বিকাল ৫টার মধ্যে এর জবাব দেওয়ার নির্দেশ ছিল।
ভোরের আকাশ/এম