শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জাতি হিসেবে বাংলাদেশ জয়ী: ইসি সানাউল্লাহ

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ২:৫৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতস্ফূর্তভাবে ঈদ উৎসবের মতো জনগণ অংশগ্রহণ করেছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেছেন, আমরা জাতি হিসেবে চূড়ান্তভাবে বিজয়ী হয়েছি। তার ভাষ্য, ভোটগ্রহণে জনগণের অংশগ্রহণ ছিল ঈদের আনন্দঘন পরিবেশের মতোই স্বতঃস্ফূর্ত ও উৎসবমুখর।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আনুষ্ঠানিক ফল ঘোষণার সমাপনী পর্বে তিনি এসব কথা বলেন।

ইসি সানাউল্লাহ উল্লেখ করেন, ১৩ ফেব্রুয়ারির এই সকালটি দেশের ইতিহাসে এক স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে। গণতন্ত্রের নতুন অভিযাত্রায় এ নির্বাচন একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে চিহ্নিত হবে।

তিনি জানান, কমিশনের একমাত্র অঙ্গীকার ছিল আইনসম্মত ও নিরপেক্ষ পদ্ধতিতে একটি স্বচ্ছ নির্বাচন আয়োজন করা। সেই লক্ষ্য পূরণে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হয়েছে বলেও দাবি করেন তিনি। কোথাও কোনো ত্রুটি থেকে থাকলে তা অনিচ্ছাকৃত বলে উল্লেখ করেন সানাউল্লাহ। তার ভাষায়, এটি কেবল সাংবিধানিক দায়িত্ব পালনের বিষয় ছিল না; বরং একটি পবিত্র দায়িত্ব হিসেবেই নির্বাচন আয়োজনকে দেখেছে কমিশন।

তিনি আরও বলেন, ভোটারদের ব্যাপক ও স্বতঃস্ফূর্ত উপস্থিতি নানা আশঙ্কা দূর করেছে। জনগণের এই সক্রিয় অংশগ্রহণই প্রমাণ করেছে, জাতি হিসেবে বাংলাদেশ আজ বিজয়ী।

সমাপনী বক্তব্যে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন, দেশের গণতন্ত্র যেন কখনোই নির্ধারিত পথ থেকে বিচ্যুত না হয়। পাশাপাশি ভবিষ্যতে আরও উন্নত ও গ্রহণযোগ্য নির্বাচনের নজির গড়ার আশাও ব্যক্ত করেন।

নির্বাচন প্রক্রিয়ায় সহযোগিতার জন্য দেশি-বিদেশি গণমাধ্যমকর্মী, পর্যবেক্ষক, প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং শিক্ষক-শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

ভোরের আকাশ/এসএইচ

ইসি সানাউল্লাহ

শেয়ার করুন: