শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

খুবি ক্যারিয়ার ক্লাবের ‘নেক্সটজেন ৩.০’ শীর্ষক ’২৬ ব্যাচের অনবোর্ডিং প্রোগ্রাম অনুষ্ঠিত

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬, ১:০৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

খুলনা বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে ‘নেক্সটজেন ৩.০’ শীর্ষক ’২৬ ব্যাচের শিক্ষার্থীদের অনবোর্ডিং প্রোগ্রাম ২৯ এপ্রিল বুধবার বিকেলে সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।

এ সময় তিনি বলেন, বর্তমান যুগে শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞান অর্জনের পাশাপাশি নেতৃত্বগুণ ও পেশাগত দক্ষতাও সমানভাবে অর্জন করতে হবে। এ জন্য কো-কারিকুলার ও এক্সট্রা-কারিকুলার কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ জরুরি। নিজেদের মধ্যে থেকে হতাশা দূর করে এখন থেকেই ভবিষ্যৎ জীবনের স্বপ্ন দেখতে হবে। শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে এ ধরনের গুরুত্বপূর্ণ আয়োজন করায় তিনি ক্যারিয়ার ক্লাবকে ধন্যবাদ জানান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত। তিনি বলেন, ক্যারিয়ার ক্লাব শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ ধরনের কার্যক্রম নিয়মিত হলে শিক্ষার্থীরা বিপথগামী হবে না এবং নিজেদের ভবিষ্যৎ নিয়ে আরও সচেতন হবে।

আরও পড়ুন

দুই হত্যা মামলায় আইভীকে জামিন দিল হাই কোর্ট

ক্যারিয়ার ক্লাবের সভাপতি রুহুল আমিন মুন্নার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক নাফিয়া ওয়াহিদ নির্ঝর। এছাড়া বক্তব্য রাখেন ক্লাবের সাবেক সভাপতি আহমেদ আল ফয়সাল ও সাবেক সাধারণ সম্পাদক রাহুল ঘোষ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নাজরাতুন আনিসা ও মুমতাহা ইবতেদা রহমান।

অনুষ্ঠানে স্লাইড মেকিং, অ্যাড মেকিং, কনটেন্ট রাইটিং, লাইভ কুইজ ও ট্রেজার হান্ট প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের ’২৬ ব্যাচের শিক্ষার্থী ও ক্যারিয়ার ক্লাবের সদস্যরা অংশগ্রহণ করেন।

ভোরের আকাশ/ এনউব

অনবোর্ডিং প্রোগ্রাম

শেয়ার করুন: