শিরোনাম
কুতুবজোমে তৃতীয় এলএনজি টার্মিনাল স্থাপনের অনুমোদন পেল চীনসরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত কমিটির ৯ম বৈঠক অনুষ্ঠিতনিরাপত্তা দিতে না পারলে সরকার জানিয়ে দিক, আমরা আমাদের পথ দেখবনিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রীতারেক রহমানের সঙ্গে দ্বি-পাক্ষিক বৈঠক করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীএমপির বাড়িতে আগুনে পেট্রোল বোমা বা নাশকতার সুনির্দিষ্ট আলামত মেলেনিতিন দেশ থেকে এলএনজি কিনবে সরকার, রমজানে আসছে ৬২০০ টন খেজুরতথ্য কমিশন সম্পূর্ণ নিরপেক্ষ ও স্বাধীনভাবে কাজ করবে: প্রধান তথ্য কমিশনারকুতুবজোমে তৃতীয় এলএনজি টার্মিনাল স্থাপনের অনুমোদন পেল চীনসরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত কমিটির ৯ম বৈঠক অনুষ্ঠিতনিরাপত্তা দিতে না পারলে সরকার জানিয়ে দিক, আমরা আমাদের পথ দেখবনিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রীতারেক রহমানের সঙ্গে দ্বি-পাক্ষিক বৈঠক করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীএমপির বাড়িতে আগুনে পেট্রোল বোমা বা নাশকতার সুনির্দিষ্ট আলামত মেলেনিতিন দেশ থেকে এলএনজি কিনবে সরকার, রমজানে আসছে ৬২০০ টন খেজুরতথ্য কমিশন সম্পূর্ণ নিরপেক্ষ ও স্বাধীনভাবে কাজ করবে: প্রধান তথ্য কমিশনার

শাজাহান খান ও পরিবারের ব্যাংক হিসাব-জমির দলিল তলব করেছে দুদক

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ৫:৫৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগের তদন্তে সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান এবং তাঁর পরিবারের সদস্যদের আর্থিক ও সম্পদসংক্রান্ত নথি সংগ্রহ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর অংশ হিসেবে তাঁদের ব্যাংক হিসাব, এফডিআর, লেনদেনের বিবরণ এবং জমি কেনাবেচার ১৯টি দলিলের সত্যায়িত অনুলিপি চেয়েছে সংস্থাটি।

২৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে করা মামলার তদন্তের অংশ হিসেবে সম্প্রতি দুদকের প্রধান কার্যালয় থেকে সংশ্লিষ্ট ব্যাংক ও ভূমি নিবন্ধন কার্যালয়ে পৃথক চিঠি পাঠানো হয়েছে।

দুদকের সহকারী পরিচালক নুরুল ইসলামের সই করা একাধিক তলবি চিঠির সূত্রে এসব তথ্য জানা গেছে।

চিঠিতে বিভিন্ন ব্যাংকের কাছে শাজাহান খান ও তাঁর পরিবারের সদস্যদের এফডিআর হিসাব, হিসাব খোলার ফরম, টিআইএন, টার্গো ফর্মসহ সংশ্লিষ্ট আর্থিক নথি চাওয়া হয়েছে। একই সঙ্গে হিসাব খোলার দিন থেকে ২০২৫ সালের ২ ফেব্রুয়ারি পর্যন্ত লেনদেনের বিস্তারিত বিবরণ ও অন্যান্য রেকর্ড সরবরাহ করতে বলা হয়েছে।

ব্যাংকে জমা অর্থের পরিমাণ, লেনদেনের ধরন এবং অর্থের উৎস যাচাই করতেই এসব নথি চাওয়া হয়েছে বলে জানা গেছে।

অন্যদিকে, সম্পদের অনুসন্ধানে মাদারীপুর সদর, কালকিনি, রাজৈর ও ভাঙ্গা এলাকার ১৯টি জমির দলিলের সত্যায়িত অনুলিপি চেয়েছে দুদক। পাশাপাশি জমির দাগ ও পরিমাণ, ক্রয়ের তারিখ, দলিলের মূল্য, নিবন্ধিত মূল্য এবং ক্রেতার নামসহ বিস্তারিত তথ্য দিতে বলা হয়েছে।

দলিলে ঘোষিত ও নিবন্ধিত মূল্যের মধ্যে কোনো পার্থক্য রয়েছে কি না এবং জমি কেনার অর্থের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের আয়ের সামঞ্জস্য আছে কি না, তা যাচাই করতে এসব তথ্য সংগ্রহ করছে সংস্থাটি।

এ ছাড়া জিজ্ঞাসাবাদের জন্য শাজাহান খানের স্ত্রী সৈয়দা রোকেয়া বেগম ও খন্দকার আবদুল মান্নান নামে আরেক ব্যক্তিকে পৃথক নোটিশ দিয়েছিল দুদক। তাঁদের যথাক্রমে ৮ ও ১১ নভেম্বর হাজির হতে বলা হয়েছিল। তবে নির্ধারিত দিনে তাঁরা দুদকে হাজির হননি বলে জানা গেছে।

এর আগে ২০২৪ সালের আগস্টে শাজাহান খানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। পরে ২০২৫ সালের ২ ফেব্রুয়ারি ২৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে শাজাহান খান ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করা হয়।

প্রথম মামলায় শাজাহান খানের বিরুদ্ধে ১১ কোটি ৩৬ লাখ ৫১ হাজার ৫৫৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। এ ছাড়া তাঁর স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নয়টি ব্যাংক হিসাবে ৮৬ কোটি ৬৯ লাখ ৩২ হাজার ৭৬৯ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ রয়েছে।

আরও পড়ুন

তারেক রহমানের সঙ্গে দ্বি-পাক্ষিক বৈঠক করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

দ্বিতীয় মামলায় শাজাহান খান ও তাঁর স্ত্রী সৈয়দা রোকেয়া বেগমের বিরুদ্ধে ৪ কোটি ৪৭ লাখ ১৯ হাজার ৮৪৬ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। তৃতীয় মামলায় শাজাহান খান ও তাঁর ছেলে আসিবুর রহমানের বিরুদ্ধে ৯ কোটি ৮৯ লাখ ৬ হাজার ৬৫ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।

প্রসঙ্গত, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান ১৯৮৬ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রথমবার মাদারীপুর-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে আওয়ামী লীগের মনোনয়নে ১৯৯১ থেকে ২০২৪ সাল পর্যন্ত টানা আটবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ২০০৯ সালে নৌপরিবহনমন্ত্রীর দায়িত্ব পান শাজাহান খান। ২০১৩ সালের নির্বাচনকালীন মন্ত্রিসভায় নৌপরিবহন ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বও পালন করেন তিনি।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: