শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পহেলা বৈশাখে ১০ জেলায় কৃষক কার্ড বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৯ এপ্রিল ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

আগামী পহেলা বৈশাখ (১৪ এপ্রিল) দেশের কৃষকদের জন্য বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান সরাসরি উপস্থিত থেকে টাঙ্গাইলসহ ১০টি জেলায় কৃষক কার্ড বিতরণের কার্যক্রম উদ্বোধন করবেন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সরকারি এক তথ্যবিবরণীতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

এতে বলা হয়, কৃষি ও কৃষকের উন্নয়নে সরকারের গৃহীত পদক্ষেপের অংশ হিসেবে এই স্মার্ট কার্ড বিতরণ করা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সশরীরে উপস্থিত থেকে কৃষকদের হাতে এই কার্ড তুলে দেবেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই কৃষক কার্ডের মাধ্যমে কৃষকরা সরকারি ভর্তুকি, সার, বীজসহ বিভিন্ন কৃষি উপকরণ সহজে ও সরাসরি পাওয়ার সুবিধা পাবেন। টাঙ্গাইল ছাড়াও দেশের আরও ৯টি জেলাকে এই প্রাথমিক পর্যায়ের কার্ড বিতরণের জন্য নির্বাচিত করা হয়েছে।

সরকারি এই উদ্যোগে কৃষি খাতে স্বচ্ছতা আসবে এবং প্রকৃত কৃষকরা সরাসরি রাষ্ট্রীয় সুবিধা ভোগ করতে পারবেন বলে আশা করা হচ্ছে। পহেলা বৈশাখের উৎসবে এই কর্মসূচি দেশের গ্রামীণ অর্থনীতিতে নতুন উদ্দীপনা তৈরি করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ভোরের আকাশ/এসএইচ

প্রধানমন্ত্রী

শেয়ার করুন: