শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

১৩ জেলায় শীত-কুয়াশা নিয়ে দুঃসংবাদ দিল অধিদপ্তর

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বেশকিছু দিন ধরেই কুয়াশার চাদরের সঙ্গে কনকনে হিমেল হাওয়ায় হাড় কাঁপানো শীতে কাঁপছে সারা দেশের মানুষ। রাজধানীতে অবশ্য শীত সামান্য কমেছে, কয়েক দিন ধরে দেখা মিলছে সূর্যেরও। তবে দেশের ১৩ জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

সংস্থাটির সবশেষ পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, নওগাঁ, যশোর ও চুয়াডাঙ্গা জেলাসহ রংপুর বিভাগের ৮টি জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েক দিন শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আজ সোমবার (১২ জানুয়ারি) দেশের সর্বনিম্ন ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এদিন ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

একনজরে সর্বনিম্ন তাপমাত্রা
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আজকের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সর্বনিম্ন ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে ১০ ডিগ্রি সেলসিয়াস, পাবনায় ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, নওগাঁয় ১০ ডিগ্রি সেলসিয়াস, যশোরে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, চুয়াডাঙ্গায় ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, রংপুর বিভাগের সকল জেলায় ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। তবে, তেঁতুলিয়া সর্বনিম্ন।

বিভাগীয় পর্যায়ে তাপমাত্রা
ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রামে সর্বনিম্ন ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ২৪.৪ ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে সর্বনিম্ন ১০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ২৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। খুলনায় সর্বনিম্ন ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ২৫ ডিগ্রি সেলসিয়াস। সিলেটে সর্বনিম্ন ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ২৮.৩ ডিগ্রি সেলসিয়াস। বরিশালে সর্বনিম্ন ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ২৫ ডিগ্রি সেলসিয়াস। রংপুরে সর্বনিম্ন ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ২১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। ময়মনসিংহে সর্বনিম্ন ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ২৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। 

ভোরের আকাশ/মো.আ.

 

 

শীত ও কুয়াশাসারাদেশআবহাওয়ার পূর্বাভাস

শেয়ার করুন: