শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সারা বছর মৃত ভোটার কর্তনের পদ্ধতি চূড়ান্ত করল ইসি

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১২ আগস্ট ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভোটার তালিকা থেকে মৃত ভোটারদের বাদ দিতে সারা বছর হাসপাতাল, কবরস্থানসহ বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহের একাধিক পদ্ধতি চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (১১ আগস্ট) ইসি সূত্র এ তথ্য জানিয়েছে।

ইসি সূত্র জানায়, ২০২৫ সালের ভোটার তালিকা হালনাগাদে ২১ লাখের বেশি মৃত ভোটারকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। তবে এখনো অনেক মৃত ভোটার তালিকায় রয়ে গেছেন। এ কারণে সারা বছর তথ্য সংগ্রহ করে অধিকসংখ্যক মৃত ভোটার বাদ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

এ ক্ষেত্রে হাসপাতালে রোগী ভর্তি ও ছাড়পত্র, কবরস্থানে দাফন ও সমাধিস্থ এবং শেষকৃত্য সম্পাদনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নাগরিক সেবা থেকে তথ্য সংগ্রহ করা হবে। এ ছাড়া মৃত্যু সনদ দেওয়ার ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ব্যবহার বাধ্যতামূলক করার বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।

ইসি সূত্র জানায়, তথ্য সংগ্রহের ক্ষেত্রে ধর্মীয় গুরু, যেমন ইমাম ও পুরোহিত, গ্রাম পুলিশ, দফাদার, চৌকিদার ও স্বাস্থ্যকর্মীদের সহায়তা নেওয়া হতে পারে।

এ বিষয়ে ইসি সচিব আখতার আহমেদ বলেন, সারা বছর মৃত ভোটার কর্তনের জন্য একটি প্রস্তাব তৈরি করা হচ্ছে। কীভাবে মৃত ভোটারদের শনাক্ত করা হবে, তা নিয়ে কাজ চলছে।

আরও পড়ুন

শ্রমিকদের তিন দফা দাবি মেনে নেয়ার আশ্বাসে অবরোধ প্রত্যাহার

সর্বশেষ খসড়া ভোটার তালিকা অনুযায়ী, দেশে মোট ভোটার ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫ জন।

ভোরের আকাশ/এনউব

 

ইসি

শেয়ার করুন: