শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বাড়ছে নদীর পানি, কয়েক জেলায় আবারও বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৭ জুলাই ২০২৫, ২:৩৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাড়ছে নদীর পানি, কয়েক জেলায় আবারও বন্যার শঙ্কা
বাড়ছে নদীর পানি, কয়েক জেলায় আবারও বন্যার শঙ্কা

নিম্নচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণ অব্যাহত রয়েছে। এর ফলে চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশ কয়েকটি নদ-নদীর পানি দ্রুত বাড়ছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী তিন দিনের মধ্যে দেশের কয়েকটি জেলার নিম্নাঞ্চলে সাময়িক বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে।

বিশেষ করে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর ও চট্টগ্রামের নিচু এলাকাগুলোতে বন্যার ঝুঁকি তৈরি হয়েছে। এসব অঞ্চলের নদ-নদীর পানি সতর্কসীমা ছুঁয়ে যেতে পারে বলে জানায় পূর্বাভাস কেন্দ্র।

বর্তমানে দেশের সব প্রধান নদ-নদীর পানি বিপৎসীমার নিচে থাকলেও চট্টগ্রাম বিভাগের মুহুরী, হালদা, গোমতী, ফেনী, সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে। আগামী দুই দিনে এসব নদীর অববাহিকায় ভারী থেকে অতি ভারী এবং পরবর্তী দিনে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে পানি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী কর্মকর্তা সরদার উদয় রায়হান বলেন, “সাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে উপকূলীয় অঞ্চলসহ দেশের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি হচ্ছে। মৌসুমি বায়ুও সক্রিয় রয়েছে। এর ফলে নদীর পানি বাড়ছে এবং ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালীসহ কিছু অঞ্চলে বন্যা পরিস্থিতির আশঙ্কা তৈরি হয়েছে।”

তিনি আরও জানান, টানা বৃষ্টি, নদীর পানি বৃদ্ধি ও নিম্নচাপজনিত জলোচ্ছ্বাসের কারণে দেশের দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলের কিছু এলাকায় অস্থায়ী বন্যা পরিস্থিতি দেখা দিতে পারে।

এদিকে সিলেট বিভাগের বিভিন্ন নদ-নদীর পানির স্তরও অস্বাভাবিকভাবে বাড়ছে। কংস নদীর পানি বাড়ছে, যাদুকাটা নদী স্থিতিশীল রয়েছে এবং সারিগোয়াইন ও সোমেশ্বরী নদীর পানি কিছুটা কমলেও তা এখনও বিপৎসীমার নিচেই রয়েছে। আগামী ৭২ ঘণ্টায় সারিগোয়াইন, যাদুকাটা ও সোমেশ্বরী নদীর পানি সতর্কসীমা ছুঁতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

সুরমা ও কুশিয়ারা নদীর পানি ক্রমাগত বাড়ছে এবং আগামী তিন দিন পর্যন্ত এই প্রবণতা অব্যাহত থাকতে পারে, যদিও তা এখনও বিপৎসীমার নিচেই থাকবে।

তিস্তা নদীর পানি কমলেও দুই দিন তা স্থিতিশীল থাকবে এবং তৃতীয় দিনে কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে, তবে তা বিপৎসীমা অতিক্রম করবে না। ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানিও হ্রাস পাচ্ছে এবং তা দুই দিন স্থিতিশীল থেকে পরবর্তী তিন দিনে কিছুটা বাড়তে পারে। একইভাবে, গঙ্গা-পদ্মা নদীর পানির প্রবাহ আগামী পাঁচ দিন পর্যন্ত স্থিতিশীল থাকার সম্ভাবনা রয়েছে।

এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সাগরে সৃষ্ট নিম্নচাপ বর্তমানে ভারতের স্থলভাগে অবস্থান করছে। এর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বর্ষণ এবং নদী তীরবর্তী এলাকায় ১ থেকে ৩ ফুট পর্যন্ত জলোচ্ছ্বাসের আশঙ্কা করা হচ্ছে।

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: