শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সুষ্ঠু নির্বাচন করতে রিটার্নিং অফিসারের দায়িত্ব চান ইসির কর্মকর্তারা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ৫:৪৪ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

আগামী জাতীয় নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে রিটার্নিং অফিসারের দায়িত্ব চান নির্বাচন কমিশনের নিজস্ব কর্মকর্তারা।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এমন দাবি জানানো হয়।

অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মনির হোসেন জানান, এ বিষয়ে বিস্তারিত আলোচনা ও দাবি উপস্থাপনের জন্য আগামী ২৭ সেপ্টেম্বর নির্বাচন ভবনে সারাদেশের নির্বাচন কর্মকর্তাদের সম্মেলন অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, অবাধ ও সুন্দর নির্বাচন নিশ্চিত করতে ইতোমধ্যে কমিশনকে সুপারিশ দেওয়া হয়েছে, যা কমিশন আমলে নিয়েছে। পাশাপাশি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের পক্ষ থেকেও নিরপেক্ষ নির্বাচনের জন্য নানা প্রস্তাব এসেছে। সংবাদ সম্মেলনে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তিন দফা দাবি ও বেশ কিছু পরামর্শ তুলে ধরা হয়। 

দাবির মধ্যে রয়েছে-
১. নির্বাচন কমিশনের নিজস্ব কর্মকর্তাদের রিটার্নিং অফিসারের দায়িত্ব প্রদান
২. জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০২৩ বাতিল করে জাতীয় পরিচয়পত্র কার্যক্রম পুনরায় নির্বাচন কমিশনের হাতে ফিরিয়ে দেওয়া
৩. প্রস্তাবিত অর্গানোগ্রাম অনুমোদন, পদ সৃজন, আপগ্রেডেশন ও প্রয়োজনীয় লজিস্টিক সরবরাহে কার্যকর পদক্ষেপ গ্রহণ

এ সময় সংগঠনের সদস্যসচিব মোহাম্মদ মতিয়ুর রহমান, উপজেলা, থানা ও সমমান ইলেকশন অফিসার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক আশফাকুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/এমসএইচ

রিটার্নিং অফিসারনির্বাচন কমিশন

শেয়ার করুন: