ইসলামি শিক্ষা প্রসারে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: উপদেষ্টা

দেশে ইসলামি শিক্ষা প্রসারে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। বিশ্ববিদ্যালয় পর্যায়ে কোরআনের তালিমের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশনে এক অনুষ্ঠানে তিনি এস কথা জানান। এসময় মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের বই বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ড. খালিদ হোসেন।
তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে। দায়িত্বে থাকার সময়টুকুতে সততার সাথে কাজ করে যাওয়ার কথা জানান ধর্ম উপদেষ্টা।
ধর্ম উপদেষ্টা আরও জানান, ইমাম, আলেম ও বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রদের স্কলারশিপ দেবে সরকার। বিশ্বের বড় বড় বিশ্ববিদ্যালয়ে পড়তে সব রকমের সহায়তা করা হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার দুই বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ ও মনির হায়দার।
ভোরের আকাশ/তা.কা