শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ঈদে একমুখী যাত্রায় অতিরিক্ত ২০০ টাকা ভাড়া চায় বাস মালিকরা

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১৩ মে ২০২৫, ১১:৪২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঈদে একমুখী যাত্রায় অতিরিক্ত ২০০ টাকা ভাড়া চায় বাস মালিকরা
ঈদে একমুখী যাত্রায় অতিরিক্ত ২০০ টাকা ভাড়া চায় বাস মালিকরা

আসন্ন ঈদুল আজহায় একমুখী যাত্রী পরিবহনের লোকসান সামাল দিতে যাত্রীপ্রতি অতিরিক্ত ২০০ টাকা ভাড়া আদায়ের প্রস্তাব দিয়েছে বাস মালিক সমিতি। সোমবার (১২ মে) রাজধানীর বিদ্যুৎ ভবনে আয়োজিত এক অংশীজন সভায় এই দাবি তুলে ধরা হয়।

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব সাইফুল আলম সভায় বলেন, "ঈদের সময় একদিকে যাত্রী চাপ বেশি থাকে, অন্যদিকে ফিরতি পথে গাড়ি প্রায় ফাঁকা যায়। ২৫ শতাংশ আসনও পূর্ণ হয় না। এতে বাস মালিকরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েন। বিমান যেমন একমুখী যাত্রায় ভাড়ার ক্ষেত্রে বাড়তি মূল্য রাখে, আমরাও সেই নিয়মে অতিরিক্ত ভাড়া আদায়ের অনুমতি চাই।"

সভায় আরও উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক এবং রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম।

বাস মালিকদের এই প্রস্তাব নিয়ে এখনও সরকারি কোনো সিদ্ধান্ত জানা যায়নি। যাত্রীসাধারণের ভোগান্তি এবং জনস্বার্থ বিবেচনায় এ নিয়ে নীতিনির্ধারকদের পক্ষ থেকে দ্রুত সিদ্ধান্ত আশা করা হচ্ছে।

 

ভোরের আকাশ/হ.র

শেয়ার করুন: