শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

প্রথম সরকারি সফরে সৌদি গেলেন ধর্মমন্ত্রী

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২৮ মার্চ ২০২৬, ৯:৫২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ওমরাহ ও ভিজিট ফোরামের সভায় যোগ দিতে সৌদি আরব গেলেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর এটিই তাঁর প্রথম সরকারি সফর।

শনিবার বিকেলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি মদিনার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী তৌফিক বিন ফাউজান আল রাবিয়াহর বিশেষ আমন্ত্রণে মন্ত্রী এই সফরে যাচ্ছেন। মদিনার কিং সালমান আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে আগামী ৩০ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিতব্য তৃতীয় ওমরাহ ও ভিজিট ফোরামে অংশ নেবেন তিনি। মদিনা অঞ্চলের গভর্নর প্রিন্স সালমান বিন সুলতান বিন আবদুল আজিজ আল সৌদের সরাসরি উপস্থিতিতে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।

ধর্ম মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, ওমরাহ যাত্রীদের সেবার মান বাড়ানো এবং বিশ্বজুড়ে ক্রমবর্ধমান ধর্মপ্রাণ মুসলমানদের সৌদি আরবে ধর্মীয় কার্যাদি সম্পাদনে সহায়তা করাই এই ফোরামের মূল লক্ষ্য। সফরকালে ধর্মমন্ত্রী সৌদি হজ মন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন, যেখানে দুই দেশের হজ ও ওমরাহ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হতে পারে।

এ ছাড়াও চলতি বছরের হজ কার্যক্রমের অগ্রগতি তদারকি করতে বাংলাদেশ হজ মিশনের কর্মকর্তাদের সাথে পর্যালোচনা সভায় অংশ নেবেন ধর্মমন্ত্রী। তিনি সরাসরি বাংলাদেশি হাজিদের জন্য বরাদ্দকৃত আবাসন ও হোটেলগুলো পরিদর্শন করবেন, যাতে হজযাত্রীরা নির্বিঘ্নে পবিত্র হজ পালন করতে পারেন। সব আনুষ্ঠানিকতা শেষে আগামী ৫ এপ্রিল তার দেশে ফেরার কথা রয়েছে।

ভোরের আকাশ/এনউব 

ধর্মমন্ত্রী

শেয়ার করুন: