শিরোনাম
অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলারপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলারপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে মালয়েশিয়ার হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬, ২:৫১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ শুহাদা ওসমান সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বুধবার (১৮ আগস্ট) সকালে সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় দুই দেশের স্বাস্থ্যখাতে পারস্পরিক সহযোগিতা আরও বাড়ানোর বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

সাক্ষাৎকালে মালয়েশিয়ার হাইকমিশনার বলেন, চিকিৎসাক্ষেত্রে মালয়েশিয়া গত কয়েক বছরে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। কম্বোডিয়ার রোগীরা আগে চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেলেও বর্তমানে তাদের অনেকেই মালয়েশিয়াকে গন্তব্য হিসেবে বেছে নিচ্ছেন।

বাংলাদেশি রোগীদের জন্যও মালয়েশিয়া চিকিৎসার ভালো গন্তব্য হতে পারে বলে উল্লেখ করেন তিনি। আগ্রহী বাংলাদেশিরা মালয়েশিয়া হেলথকেয়ার ট্রাভেল কাউন্সিল (MSTC)-এর মাধ্যমে চিকিৎসাসংক্রান্ত প্রয়োজনীয় সহযোগিতা পেতে পারেন বলেও জানান হাইকমিশনার।

মালয়েশিয়ার স্বাস্থ্যসেবার অগ্রগতির প্রশংসা করে স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, বাংলাদেশও চিকিৎসাক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। বাংলাদেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের কিডনি, লিভার ও বোনম্যারো ট্রান্সপ্লান্টেশনসহ বিভিন্ন বিষয়ে মালয়েশিয়ায় প্রশিক্ষণের সুযোগ তৈরি করা যেতে পারে।

দুই দেশের মধ্যে চিকিৎসা ও স্বাস্থ্যসেবার বিভিন্ন ক্ষেত্রে যৌথভাবে কাজ করার সম্ভাবনার কথাও তুলে ধরেন মন্ত্রী। এ বিষয়ে প্রয়োজন হলে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের উদ্যোগ নেওয়া যেতে পারে বলেও তিনি জানান।

সাক্ষাৎকালে মালয়েশিয়ার হাইকমিশনার জানান, বাংলাদেশি শিক্ষার্থীদের পাশাপাশি মালয়েশিয়ার কিছু শিক্ষার্থীও বাংলাদেশে এমবিবিএস, এমডিএস ও কৃষিশিক্ষাসহ বিভিন্ন বিষয়ে পড়াশোনা করছে। তাদের প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন স্বাস্থ্যমন্ত্রী।

মালয়েশিয়ায় চিকিৎসা ব্যয় ও ওষুধের দামসহ বিভিন্ন খরচের তথ্য প্রকাশ্যভাবে প্রদর্শনের ব্যবস্থা রয়েছে বলেও জানান হাইকমিশনার। অন্যান্য কয়েকটি দেশের তুলনায় সেখানে চিকিৎসার খরচও তুলনামূলক কম বলে উল্লেখ করেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভালো মানের চিকিৎসাসেবা পাওয়া গেলে বাংলাদেশের মানুষ চিকিৎসার জন্য মালয়েশিয়ায় যেতে আগ্রহী হবেন। তাঁর পরিচিত অনেকেই ইতোমধ্যে সেখানে চিকিৎসা নিয়েছেন বলেও জানান তিনি।

আরও পড়ুন

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে বিএনপির নতুন চার নেতার শ্রদ্ধা

সাক্ষাৎকালে মালয়েশিয়ার হাইকমিশনার স্বাস্থ্যমন্ত্রীকে মালয়েশিয়া সফরের আমন্ত্রণ জানান। মন্ত্রী সুবিধাজনক সময়ে সফরের বিষয়ে সম্মতি জানান।

এ সময় ঢাকায় মালয়েশিয়া হাইকমিশনের কর্মকর্তা, মালয়েশিয়া হেলথকেয়ার ট্রাভেল কাউন্সিলের (MSTC) প্রতিনিধি, তাদের বাংলাদেশি অংশীদার ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/জেআ
 

সরদার মো. সাখাওয়াত হোসেনস্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী

শেয়ার করুন: