শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রাত থেকেই জেঁকে বসছে শীত, শৈত্যপ্রবাহের সতর্কতা

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৩ ডিসেম্বর ২০২৫, ৮:২৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

মঙ্গলবার ( ০২ ডিসেম্বর) থেকেই দেশের বেশ কিছু অঞ্চলে রাতের তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমে আসবে। যার ফলে আগামী ১০ থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত তীব্র ঠান্ডা অনুভূত হতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)। বিশেষ করে দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের তাপমাত্রা ১০ ডিগ্রি থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নেমে আসার শঙ্কা রয়েছে।

বিডব্লিউওটি জানায়, রংপুর, রাজশাহী, সিলেট এবং খুলনা বিভাগের কিছু কিছু স্থানে তাপমাত্রা ১০ ডিগ্রি থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নেমে আসতে পারে এবং বাকি এলাকাগুলোতে ১৩ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে।

এছাড়া পঞ্চগড়, নীলফামারী, ঠাকুরগাঁও, দিনাজপুর, কুড়িগ্রাম, জয়পুরহাট, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, চুয়াডাঙ্গা, মেহেরপুর, যশোর, রংপুর ও শ্রীমঙ্গলে ১০ ডিগ্রি থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা নামতে পারে। পাশাপাশি ঢাকা, ময়মনসিংহ, সিলেট, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ স্থানে রাতের তাপমাত্রা নেমে ১৩ ডিগ্রি থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে।

সংস্থাটি জানায়, এই সময়ের মধ্যে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে আসার সম্ভাবনা কম। তবে উত্তর পশ্চিমাঞ্চলের দু-এক জায়গায় খুবই অল্প সময়ের জন্য তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে মৃদু শৈত্যপ্রবাহের রূপ নিলেও নিতে পারে। এই পরিস্থিতি নির্ভর করবে ওই সময়ের আবহাওয়া পরিস্থিতির ওপর। তবে, এর কিছুদিন পরেই দেশে মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ সক্রিয় হতে পারে।

ভোরের আকাশ/তা.কা

 

আগামীকালের আবহাওয়াআবহাওয়ার খবরশীত

শেয়ার করুন: