শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

এপ্রিলে নতুন ২ প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১ এপ্রিল ২০২৬, ২:০৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

চলতি মাসে ঝিনাইদহের শৈলকূপা ও ফেনী জেলায় দুটি নতুন খাল খনন প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

পানি সম্পদ মন্ত্রী মো: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বুধবার (১ এপ্রিল) এই তথ্য জানান।

মন্ত্রী জানান, দেশের ৫৪টি জেলায় ইতিমধ্যেই খাল ও নদী পুনঃখনন কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে কার্যক্রম বাস্তবায়ন এবং পুনঃদখল রোধে মনিটরিং সেল গঠন করা হয়েছে।

তিনি আরও বলেন, কলকারখানার বর্জ্য, অবৈধ স্থাপনা ও দখলমুক্তকরণের মাধ্যমে ১৮০ দিনের চলমান কর্মসূচি নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে সরকারের সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে।

প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের মাধ্যমে নিয়মিত তদারকি করা হবে, যাতে খাল খনন কার্যক্রম স্থায়ী ও দৃশ্যমান অগ্রগতি প্রদর্শন করতে পারে।

এছাড়া দিনাজপুরের কাহারুল উপজেলায় একটি খাল খনন প্রকল্প ইতোমধ্যেই উদ্বোধন করা হয়েছে এবং কার্যক্রম চলমান রয়েছে। এপ্রিল মাসেই আরও দুটি প্রকল্প উদ্বোধনের মাধ্যমে খাল খনন কার্যক্রম আরও ত্বরান্বিত হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

ভোরের আকাশ/আ.র

খাল খনন প্রকল্প

শেয়ার করুন: