শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ঈদযাত্রার তৃতীয় দিনে কমলাপুরে ঘরমুখী মানুষের ভিড় বেড়েছে

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১৫ মার্চ ২০২৬, ৫:৫৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

প্রিয়জনদের সঙ্গে ঈদ উদ্‌যাপনের জন্য আগেভাগেই ঢাকা ছাড়ছেন লোকজন। আজ রোববার ছিল ট্রেনে ঈদযাত্রার তৃতীয় দিন। গতকাল শনিবারের তুলনায় আজ রোববার কমলাপুর রেলস্টেশনে ঘরমুখী মানুষের ভিড় কিছুটা বেড়েছে। তাঁরা জানায়, যাত্রার ভোগান্তি এড়াতে কিছুটা আগেভাগেই ঢাকা ছাড়ছেন। এ ছাড়া সময়মতো ট্রেন ছেড়ে যাওয়ায় তাঁরা স্বস্তি প্রকাশও করেছেন।

কমলাপুর রেলস্টেশনের বিভিন্ন প্ল্যাটফর্মে মানুষের ভিড়। ৭ নম্বর প্ল্যাটফর্মে কথা হয় গৃহিণী আসমা বেগমের সঙ্গে। দুই ছেলেকে নিয়ে তিনি চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছেন বনলতা এক্সপ্রেসে। তিনি বলেন, ‘ছেলেদের স্কুল ও কোচিং ছুটি। যত দেরি করব, তত ভোগান্তি। গতকালই যেতে চেয়েছিলাম। কিন্তু আজকের টিকিট পেয়েছি।’

৬ নম্বর প্ল্যাটফর্মে ব্যবসায়ী ইউনুস আলী চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেসের জন্য অপেক্ষা করছিলেন। তিনি বলেন, ‘একটু আগেভাগেই চলে এসেছি। রাস্তায় যানজট থাকে, তাই আগে আসাই ভালো। গতকাল শুনেছি ট্রেন সময়মতো ছেড়েছে, আজ দেখব কী হয়।’

প্ল্যাটফর্মে ৮ থেকে ১০ বছর বয়সী মাদ্রাসাশিক্ষার্থীদের ছোটাছুটি করতে দেখা যায়। তাদের একজন জানালেন, মাদ্রাসা ছুটি তাই ঈদ করতে বাড়িতে যাচ্ছে। কার সঙ্গে যাচ্ছে, তা জানতে চাইলে আঙুলের ইশারায় দূরে দেখিয়ে বলল, ‘মামা। তাঁর নাম মূসা আল হাবিব।’ তিনি বলেন, ‘এরা সব আমার ভাইগ্না–ভাইস্তা। ঈদে বাড়ি যাচ্ছে। প্রতিবার এভাবেই আনন্দ করতে করতে যাই।’

কমলাপুর রেলস্টেশন কর্তৃপক্ষ বলছে, ভোর ৪টা ৪৫ মিনিটে ঢাকা থেকে বিভিন্ন রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে। দুপুর পর্যন্ত কোনো ধরনের শিডিউল বিপর্যয় ঘটেনি। তবে চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস দেরিতে ছেড়েছে। বেলা ২টা ১৫ মিনিটে যাত্রা করার কথা থাকলেও ট্রেন স্টেশন ত্যাগ করেছে বেলা তিনটার দিকে। কিছু বগিতে দাঁড়িয়ে থাকা যাত্রীদেরও যাত্রা করতে দেখা গেছে।

সূত্র: প্রথম আলো

ভোরের আকাশ/এনএস

ঈদযাত্রা

শেয়ার করুন: