শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

২ ঘণ্টা পর পর ভোটের তথ্য নেবে ইসি

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
২ ঘণ্টা পর পর ভোটের তথ্য নেবে ইসি
২ ঘণ্টা পর পর ভোটের তথ্য নেবে ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কত শতাংশ ভোট পড়ল, দুই ঘণ্টা পর পর সেই তথ্য নেবে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার নির্বাচন কমিশন এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।

নির্দেশনা অনুযায়ী, ভোটকেন্দ্রভিত্তিক প্রদত্ত ভোটের সংখ্যা নির্ধারিত সময় অন্তর সংগ্রহ ও যাচাই করে ইসির নির্ধারিত ডিজিটাল সিস্টেমে আপলোড করা হবে, যা কমিশন তাৎক্ষণিকভাবে পর্যবেক্ষণ করবে। সোমবার ইসি সিনিয়র সহকারি সচিব মো. শহিদুল ইসলাম মাঠ কর্মকর্তাদের এ নির্দেশনা পাঠিয়েছেন।

এতে বলা হয়েছে, দুই ঘণ্টা পর পর ভোটকেন্দ্রভিত্তিক প্রদত্ত ভোটের হিসাব পাঠাতে হবে। এক্ষেত্রে প্রত্যেক নির্বাচনি এলাকা থেকে সহকারী রিটার্নিং অফিসার কর্তৃক নিয়োজিত ডেটা এন্ট্রি অপারেটরে লগইন করে প্রতি কেন্দ্রে দুই ঘণ্টা পর পর প্রদত্ত ভোটের সংখ্যা এন্ট্রি করবেন।

“ডেটা এন্ট্রি অপারেটর ভোটের সংখ্যা এন্ট্রি করার পর সহকারী রিটার্নিং অফিসার যাচাই করে অনুমোদন করবেন। সহকারী রিটার্নিং অফিসারের অনুমোদনের পর রিটার্নিং অফিসার এবং নির্বাচন কমিশনের অ্যাকাউন্ট থেকে ড্যাশবোর্ডে তা দেখা যাবে।”

আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোট চলবে।

ভোরের আকাশ/আ.র

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

শেয়ার করুন: