শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কমলো ডিজেল-অকটেন-পেট্রোলের দাম, বেড়েছে কেরোসিনের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৩১ মে ২০২৫, ৯:৪২ অপরাহ্ন

শেয়ার করুন:
কমলো ডিজেল-অকটেন-পেট্রোলের দাম, বেড়েছে কেরোসিনের
কমলো ডিজেল-অকটেন-পেট্রোলের দাম, বেড়েছে কেরোসিনের

দেশের বাজারে আরও এক দফা কমলো জ্বালানি তেলের দাম। এ দফায় ডিজেলের দাম ২ টাকা কমে ১০২ টাকা, অকটেনের দাম ৩ টাকা কমে ১২২ টাকা ও পেট্রোলের দাম ৩ টাকা কমে ১১৮ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে কেরোসিনের দাম নির্ধারণ করা হয়েছে ১১৪ টাকা, যা গত মাসে ছিল ১০৪ টাকা। তবে দাম নির্ধারণের নতুন ফর্মুলা অনুযায়ী কেরোসিনের দাম লিটারে ১০ টাকা বেড়েছে।

শনিবার (৩১ মে) নতুন এ মূল্যের প্রজ্ঞাপন প্রকাশ করে বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়। যা আগামীকাল (১ জুন) থেকে কার্যকর হবে।

গত ১৯ মে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ সংশোধিত জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ নির্দেশিকা প্রকাশ করে। সেখানে বলা হয়, জ্বালানি তেলের ভেজাল রোধে এখন থেকে কেরোসিনের মূল্য পেট্রোল থেকে লিটার প্রতি ৪ টাকা কম নির্ধারণ হবে। আগের নিয়মে ডিজেল ও কেরোসিনের একই দাম নির্ধারণ করা হতো।

জুন মাসে ডিজেলের দাম প্রতি লিটার ১০৪ টাকা থেকে দুই টাকা কমে হয়েছে ১০২ টাকা। এছাড়া তিন টাকা কমে প্রতি লিটার অকটেন ১২৫ টাকা থেকে ১২২ টাকা এবং পেট্রোল ১২১ টাকা থেকে ১১৮ টাকা হয়েছে। কেরোসিনের দাম প্রতি লিটার ১০৪ টাকা থেকে ১০ টাকা বেড়ে হয়েছে ১১৪ টাকা। যা সংশোধিত ফর্মুলা অনুযায়ী পেট্রোলের দাম থেকে চার টাকা কম।

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমা-বাড়ার সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে ভোক্তা পর্যায়ে প্রতি মাসে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করা হয়। এ জন্য ‌‘জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ নির্দেশিকা (সংশোধিত)’র আলোকে জুন মাসের জন্য তুলনামূলক সাশ্রয়ী মূল্যে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিতে জ্বালানি তেলের দাম কমানো হয়েছে বলে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে জানানো হয়েছে।

সর্বশেষ গত ১ মে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে এক টাকা কমানো হয়েছিল। 

ভোরের আকাশ/এসআই

শেয়ার করুন: