শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারে জোর দিচ্ছে বাংলাদেশ: পরিবেশ উপদেষ্টা

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৮ ডিসেম্বর ২০২৫, ১:৫৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, কার্বন ট্রেডিং ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশ পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারে জোর দিচ্ছে। 

রোববার (৭ নভেম্বর) সকালে রাজধানীর পরিবেশ অধিদপ্তরে আয়োজিত এক কার্বন ট্রেডিং বিষয়ক কর্মশালায় তিনি এ কথা বলেন।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, রপ্তানিমুখী শিল্পগুলো আন্তর্জাতিক সরবরাহ চেইনের পরিবেশবান্ধব মানদণ্ডের কারণে টেকসই উৎপাদনে সবচেয়ে দ্রুত রূপান্তর ঘটায়। 

তিনি আরও বলেন, প্রতিষ্ঠানগুলোকে বৃক্ষরোপণভিত্তিক সিএসআরের বাইরে গিয়ে নবায়নযোগ্য জ্বালানি, জ্বালানি দক্ষতা, টেকসই কৃষি এবং প্রকৃতিনির্ভর সমাধানে বিনিয়োগ বাড়াতে হবে। একইসঙ্গে তিনি বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্পে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেন, যেখানে উন্নত প্রযুক্তি, তৃতীয় পক্ষের পর্যবেক্ষণ, কঠোর পরিবেশগত মান বজায় রাখা, সঠিক স্থান নির্বাচন এবং তথ্য প্রকাশ নিশ্চিত করার প্রতি গুরুত্বারোপ করেন।

প্রসঙ্গত, বাংলাদেশ ও জাপানের যৌথ উদ্যোগে পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহার করে কার্বন নিঃসরণ কমানো এবং সেই সাফল্যকে আন্তর্জাতিকভাবে কার্বন ক্রেডিট হিসেবে ব্যবহারের লক্ষ্যেই এই কর্মশালার আয়োজন করা হয়। ২০৩৫ সালের মধ্যে বাংলাদেশের কার্বন নিঃসরণ উল্লেখযোগ্যভাবে কমানোর প্রতিশ্রুতি দিয়েছে সরকার। সেই লক্ষ্য বাস্তবায়নে কর্মশালায় জাপানের সঙ্গে একটি সহযোগিতা চুক্তি স্বাক্ষরের কথাও জানানো হয়।

ভোরের আকাশ/এসএইচ

রিজওয়ানা হাসানঅন্তর্বর্তী সরকার

শেয়ার করুন: