শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

"আজ অনেকের মুখোশ উন্মোচিত হয়েছে, চিনে রাখাটা জরুরি": আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৬ জুলাই ২০২৫, ১১:৫২ অপরাহ্ন

শেয়ার করুন:
"আজ অনেকের মুখোশ উন্মোচিত হয়েছে, চিনে রাখাটা জরুরি": আসিফ মাহমুদ
"আজ অনেকের মুখোশ উন্মোচিত হয়েছে, চিনে রাখাটা জরুরি": আসিফ মাহমুদ

গোপালগঞ্জে সংঘর্ষের ঘটনার পরবর্তী প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বুধবার (১৬ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, "আজ অনেকের মুখোশ উন্মোচিত হয়েছে। এদের চিনে রাখাটা আগামীর রাজনীতির বোঝাপড়ার জন্য অত্যন্ত জরুরি।"

তিনি বলেন, “দেখুন, কিভাবে নিষিদ্ধ সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণাকে ‘সাধারণ সমর্থকদের মানবাধিকার হরণ’ হিসেবে উপস্থাপন করা হচ্ছে। এটি মুজিববাদী সন্ত্রাসীদের পক্ষে বয়ান তৈরির কৌশল। আজ যেভাবে এই বয়ান রচিত হচ্ছে, তা তাদের মুখোশ খুলে দিয়েছে।”

আসিফ মাহমুদ তার পোস্টে মুজিববাদী রাজনীতির দুটি ধারা চিহ্নিত করেন:

১. রক্ষীবাহিনী ধারা — যারা সরাসরি সহিংসতায় লিপ্ত। গোপালগঞ্জে অস্ত্র, ককটেল নিয়ে যেভাবে হামলা চালানো হয়েছে, তা এই ধারার পরিচায়ক।

২. কালচারাল ও ইন্টেলেকচুয়াল ধারা — যারা এই সহিংস সন্ত্রাসীদের পক্ষ নিয়ে ‘ভিক্টিম বয়ান’ তৈরি করছে। তিনি মন্তব্য করেন, এরা হয় অর্থের বিনিময়ে বিক্রি হয়ে গেছে অথবা মুজিববাদী কালচারে বড় হয়ে এমন মানসিক গঠনে অভ্যস্ত।

তিনি তার পোস্টে ইঙ্গিত দেন, রাজনীতিতে কারা প্রকৃতপক্ষে গণতন্ত্র ও শান্তিপূর্ণ কর্মসূচির পক্ষে, আর কারা ছদ্মবেশে সহিংসতাকে প্রশ্রয় দিচ্ছে, তা এখন পরিষ্কার হচ্ছে।

উল্লেখ্য, গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে সহিংসতা, সংঘর্ষ ও প্রাণহানির ঘটনার পর বুধবার রাত ৮টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জেলার ওপর কারফিউ জারি করা হয়েছে, যা অন্তত বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বলবৎ থাকবে।

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: