শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বেতন-বোনাস পরিশোধের আহ্বান অতিরিক্ত আইজিপির

ভোরের আকাশ প্রতিবেদক

প্রকাশ : ২১ মে ২০২৬, ৯:১৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইন্ডাস্ট্রিয়াল পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষা ও শ্রমিকদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত আইজিপি গাজী জসীম উদ্দিন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএ নেতৃবৃন্দ এবং ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, বেপজা ও কলকারখানা অধিদপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অতিরিক্ত আইজিপি গাজী জসীম সভায় ঈদুল আজহার ছুটি শুরু হওয়ার আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের জন্য ব্যবসায়ী নেতৃবৃন্দদের অনুরোধ জানান। বেতন-বোনাসের দাবিতে কোনোভাবেই শ্রমিকরা যেন সড়ক-মহাসড়ক অবরোধ করে জনভোগান্তি সৃষ্টি করতে না পারে এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ইউনিট প্রধানদের নিদের্শনা প্রদান করেন। একই সঙ্গে বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএ সংগঠনের নেতৃবৃন্দকে সহযোগিতা করার আহবান জানান। এ বিষয়ে সরকার প্রদত্ত নিদের্শনা যথাযথ বাস্তবায়নের জন্য পুলিশ কর্মকর্তাদের নিদের্শনা প্রদান করেন। এছাড়াও পুলিশ কর্মকর্তাদের সরকারি অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করার তাগিদ প্রদান করেন।

তিনি আরও বলেন, কারখানা আসন্ন ঈদুল আজহার বেতন-বোনাস পরিশোধে কিছু সংখ্যক ফ্যাক্টরি ব্যর্থ হওয়ার আশঙ্কা রয়েছে। সেই সকল ফ্যাক্টরির মালিকপক্ষের সাথে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও সরকারি সংস্থার উদ্যেগে দ্রুত আলোচনা করে যথাসময়ে বেতন-বোনাস এবং ছুটি নিশ্চিত করা ও ঈদের আগে শ্রমিক ছাঁটাই না করার জন্য মালিকপক্ষকে অনুরোধ করেন।

আরও পড়ুন

চট্টগ্রামে ৩ বছরের শিশু ধর্ষণ, আসামি ধরে নিয়ে আসতে গিয়ে অবরুদ্ধ পুলিশ

বিজিএমইএ’র সহ-সভাপতি রেজওয়ান সেলিম বলেন, সাব-কন্ট্রাক্ট ফ্যাক্টরিগুলোর প্রতি সরকারের বিশেষ নজরদারি রাখা প্রয়োজন। এ বিষয়ে বিজিএমইএ ও তদারকি করবে। বিকেএমইএ’র পরিচালক মো. বেলায়েত হোসেন রিপন বলেন, শ্রমিকদের ন্যায্য দাবি পূরণে আমরা বদ্ধপরিকর। তবে, স্বার্থান্বেষী শ্রমিক নেতৃবৃন্দদের নিয়ন্ত্রণ করা না গেলে ফ্যাক্টরি চালানো অসম্ভব। রাতের বেলায় ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় পুলিশি টহল আরো জোরদার করার অনুরোধ জানান। সভায় অন্য বক্তারা বলেন, বিগত বছরগুলোর তুলনায় এ সময়ে পরিস্থিতি অনেকটাই আশাব্যঞ্জক।

অন্যদের মধ্যে সভায় উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ডিআইজি অপারেশন অ্যান্ড ক্রাইম মো. আবদুল্লাহ আল মামুন, ডিআইজি এডমিন হারুন-উর-রশিদ হাযারী, ডিআইজি ইন্টেলিজেন্স মো. জুলফিকার আলী হায়দার প্রমুখ। 

ভোরের আকাশ/এনএস

আইজিপিবেতন-বোনাস পরিশোধ

শেয়ার করুন: