শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ঢাকায় আসছেন যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়নমন্ত্রী

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ২:২৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

দুই দিনের সফরে আগামীকাল বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ঢাকা আসছেন যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়নমন্ত্রী ব্যারোনেস জেনি চ্যাপম্যান। 

এ সফরে বাংলাদেশের পরিস্থিতি বোঝার চেষ্টা করবেন চ্যাপম্যান। তিনি বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান আশিক চৌধুরীর সঙ্গেও বৈঠক করতে পারেন বলে জানা গেছে।

প্রস্তাবিত সফরসূচি অনুযায়ী, আন্তর্জাতিক উন্নয়নমন্ত্রী জেনি চ্যাপম্যান তাঁর সফরের প্রথম দিনটি কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে অতিবাহিত করবেন। সেখানে তিনি মানবিক সহায়তা কার্যক্রমে যুক্ত এনজিও প্রতিনিধি, ক্যাম্প ব্যবস্থাপনায় নিয়োজিত সরকারি কর্মকর্তা এবং সংশ্লিষ্ট অন্য স্টেকহোল্ডারদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করবেন।

রোহিঙ্গা সংকট এবং মানবিক সহায়তার বর্তমান অবস্থা সরেজমিনে দেখাই তাঁর এই পরিদর্শনের মূল উদ্দেশ্য। কক্সবাজার থেকে ফিরে ওইদিন সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতে মিলিত হবেন তিনি।

পরদিন শুক্রবার ঢাকায় তিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও বিডা চেয়ারম্যানসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে বৈঠক করবেন। যুক্তরাজ্যের এই মন্ত্রীর সফরকে বর্তমান প্রেক্ষাপটে বেশ গুরুত্বের সঙ্গে দেখছে কূটনৈতিক মহল।

ভোরের আকাশ/এসএইচ

যুক্তরাজ্যঢাকাআন্তর্জাতিক উন্নয়নমন্ত্রী

শেয়ার করুন: