শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নতুন সিআইডি প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ছিবগাত উল্লাহ

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১৩ মে ২০২৫, ১০:২১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নতুন সিআইডি প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ছিবগাত উল্লাহ
নতুন সিআইডি প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ছিবগাত উল্লাহ

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহ।

সোমবার (১২ মে) তিনি আনুষ্ঠানিকভাবে সিআইডি প্রধানের দায়িত্ব গ্রহণ করেন। তবে গত ৭ মে তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়। এর আগে তিনি শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

দায়িত্ব গ্রহণের পর সিআইডি সদর দপ্তরে আয়োজিত এক পরিচিতি সভায় মো. ছিবগাত উল্লাহ বলেন, "সিআইডি দেশের অপরাধ তদন্তের একটি সর্বোচ্চ প্রতিষ্ঠান। আমাদের লক্ষ্য এই সংস্থার তদন্ত কার্যক্রমকে আন্তর্জাতিক মানের ‘স্টেট অব দ্য আর্ট’ পর্যায়ে উন্নীত করা। এ লক্ষ্যে সরকারি সবধরনের সহযোগিতা নিশ্চিত করতে আমরা নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাব।"

তিনি আরও বলেন, “দীর্ঘদিন ধরে চলমান মামলাগুলোর দ্রুত ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে হবে। এতে মামলার জট কমবে এবং জনগণ সুবিচার লাভে আরও আস্থা পাবে।”

উল্লেখ্য, মো. ছিবগাত উল্লাহ ১৯৯৫ সালে ১৫তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। কর্মজীবনে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), পিরোজপুর, ফেনী, ময়মনসিংহ ও নারায়ণগঞ্জ জেলাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ইতালি, সুদান, আইভরিকোস্ট ও কসোভোতেও কাজ করেছেন। এছাড়া যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর ও জাপানে পেশাগত প্রশিক্ষণ ও আন্তর্জাতিক সেমিনারে অংশগ্রহণের অভিজ্ঞতাও রয়েছে তার।

 

ভোরের আকাশ/হ.র

শেয়ার করুন: